কুরাসাওয়ের ম্যাচটি আমাদের ব্রাজিলের ৭-১ মনে করিয়ে দেয়: মুলার

২০২৬ ফিফা বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দল কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে পুরনো দাপট ফিরিয়ে এনেছে চারবারের চ্যাম্পিয়নরা। বড় এই জয়ে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের সেই ঐতিহাসিক ৭-১ গোলের স্মৃতি উসকে উঠেছে জার্মান ফুটবল তারকাদের মনে। জার্মানির সাবেক তারকা ফরোয়ার্ড ও বিশ্বকাপজয়ী থমাস মুলার সরাসরি বলেছেন, ‘কুরাসাওয়ের ম্যাচটি আমাদের ব্রাজিলের ৭-১ মনে করিয়ে ’ মুলারসহ বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও ইয়ুর্গেন ক্লপ ম্যাচটি উপভোগ করতে দেখা গেছে। ম্যাচে জামাল মুসিয়ালা, কাই হাভার্টজসহ বর্তমান তারকারা ঝড় তুলেছেন। কুরাসাও একটি গোল শোধ করলেও জার্মানির আক্রমণাত্মক ফুটবলে তারা দিশেহারা হয়ে পড়ে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার জার্মানি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের জাহির করছে। এই বড় জয় তাদের আত্মবিশ্বাস অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। মুলারের মতে, এটি ছিল ‘আদর্শ সূচনা।’ বিশ্লেষকরা বলছেন, কুরাসাওয়ের বিপক্ষে এই জয় জার্মানির শক্তি প্রমাণ করলেও সামনের ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবুও এই ৭-১ জয় বিশ্বকাপের প্

কুরাসাওয়ের ম্যাচটি আমাদের ব্রাজিলের ৭-১ মনে করিয়ে দেয়: মুলার

২০২৬ ফিফা বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দল কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে পুরনো দাপট ফিরিয়ে এনেছে চারবারের চ্যাম্পিয়নরা।

বড় এই জয়ে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের সেই ঐতিহাসিক ৭-১ গোলের স্মৃতি উসকে উঠেছে জার্মান ফুটবল তারকাদের মনে।

জার্মানির সাবেক তারকা ফরোয়ার্ড ও বিশ্বকাপজয়ী থমাস মুলার সরাসরি বলেছেন, ‘কুরাসাওয়ের ম্যাচটি আমাদের ব্রাজিলের ৭-১ মনে করিয়ে ’

মুলারসহ বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও ইয়ুর্গেন ক্লপ ম্যাচটি উপভোগ করতে দেখা গেছে। ম্যাচে জামাল মুসিয়ালা, কাই হাভার্টজসহ বর্তমান তারকারা ঝড় তুলেছেন। কুরাসাও একটি গোল শোধ করলেও জার্মানির আক্রমণাত্মক ফুটবলে তারা দিশেহারা হয়ে পড়ে।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার জার্মানি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের জাহির করছে। এই বড় জয় তাদের আত্মবিশ্বাস অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। মুলারের মতে, এটি ছিল ‘আদর্শ সূচনা।’

বিশ্লেষকরা বলছেন, কুরাসাওয়ের বিপক্ষে এই জয় জার্মানির শক্তি প্রমাণ করলেও সামনের ম্যাচগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তবুও এই ৭-১ জয় বিশ্বকাপের প্রথম দিনেই ফুটবলপ্রেমীদের মনে রোমাঞ্চ জাগিয়েছে।

আরআই/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow