‘কুর্দিদের জড়ানো চাই না, ইরান যুদ্ধ আর জটিল হোক চাই না’
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল হামলায় ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না কুর্দিরা এ যুদ্ধে জড়িত হোক।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালাতে কুর্দি বাহিনীকে ব্যবহার করার একটি গোপন পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।
তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি কুর্দিদের ইরান যুদ্ধে জড়াতে দিতে চান না। তার মতে, এতে যুদ্ধ আরও জটিল হয়ে উঠতে পারে।
ট্রাম্প বলেন, ‘কুর্দিরা জড়িত হোক আমরা চাই না। কুর্দিদের প্রতি আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। আপনারা জানেন, যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় আছে, এর চেয়ে আর জটিল করতে চাই না।’
কুর্দিদের ইরানে পাঠানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি চাই না কুর্দিরা ইরানে যাক। আমি চাই না কুর্দিরা আহত হোক বা নিহত হোক। তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। তারা যুদ্ধে যেতে চায়, কিন্তু আমি তাদের বলেছি—না, আপনাদের যুদ্ধে চা
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল হামলায় ইরাক ও ইরানের কুর্দিদের ব্যবহার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান না কুর্দিরা এ যুদ্ধে জড়িত হোক।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে স্থল হামলা চালাতে কুর্দি বাহিনীকে ব্যবহার করার একটি গোপন পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।
তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি কুর্দিদের ইরান যুদ্ধে জড়াতে দিতে চান না। তার মতে, এতে যুদ্ধ আরও জটিল হয়ে উঠতে পারে।
ট্রাম্প বলেন, ‘কুর্দিরা জড়িত হোক আমরা চাই না। কুর্দিদের প্রতি আমরা খুবই বন্ধুত্বপূর্ণ। আপনারা জানেন, যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় আছে, এর চেয়ে আর জটিল করতে চাই না।’
কুর্দিদের ইরানে পাঠানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি চাই না কুর্দিরা ইরানে যাক। আমি চাই না কুর্দিরা আহত হোক বা নিহত হোক। তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। তারা যুদ্ধে যেতে চায়, কিন্তু আমি তাদের বলেছি—না, আপনাদের যুদ্ধে চাই না।’
ট্রাম্প আরও বলেন, কুর্দিরা জড়িত না হয়েও এই সংঘাত ইতোমধ্যে অনেক জটিল হয়ে উঠেছে।