কুর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক

রাজধানীর কুর্মিটোলা ক্যাম্প এলাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের খাবার পানির সংকট দূরীকরণের লক্ষ্যে একটি বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা কুর্মিটোলা ক্যাম্প এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই পানির কলের উদ্বোধন করেন তিনি।  এ সময় আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। স্থানীয় মানুষের সেই কষ্ট লাঘবের জন্য এই বিশুদ্ধ পানির কল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে বিএনপি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশুদ্ধ পানির কল স্থাপনের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই দূর হবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কুর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক

রাজধানীর কুর্মিটোলা ক্যাম্প এলাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের খাবার পানির সংকট দূরীকরণের লক্ষ্যে একটি বিশুদ্ধ পানির কল উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা কুর্মিটোলা ক্যাম্প এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই পানির কলের উদ্বোধন করেন তিনি। 

এ সময় আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। স্থানীয় মানুষের সেই কষ্ট লাঘবের জন্য এই বিশুদ্ধ পানির কল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে বিএনপি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশুদ্ধ পানির কল স্থাপনের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই দূর হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow