কুশিয়ারা নদীর পাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযান
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাওঁ ইউনিয়নে কুশিয়ারা নদীর পাড় কেটে মাটি নেওয়ার অপরাধে এক্সকেভেটর মেশিন ও মাটি পরিবহণে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করেছে প্রশাসন। রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন। এর আগে, ৯ এপ্রিল ‘নদীর পাড় কাটছে ভূমিখেকোরা, নেপথ্যে ভূমি কর্মকর্তা’ শিরোনামে কালবেলায় নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। রোববার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের সোনাতলা গ্রামে শাপলা ব্রিক ফিল্ড সংলগ্ন কুশিয়ারা নদীর পাড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নদীর পাড় হতে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল কিছু অসাধু ব্যবসায়ীরা। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০১টি এক্সকেভেটর মেশিন ও মাটি পরিবহণে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়। যানবাহন দুটি তুলে আনার সুযোগ না থাকায় অকেজো করা হয় এবং রাষ্ট্রের অনুকূলে জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় প্রদান কার হয়। সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, কুশিয়ারা নদীর পাড় রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা প্রশাসনের দায়িত্
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ও পাইলগাওঁ ইউনিয়নে কুশিয়ারা নদীর পাড় কেটে মাটি নেওয়ার অপরাধে এক্সকেভেটর মেশিন ও মাটি পরিবহণে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করেছে প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন।
এর আগে, ৯ এপ্রিল ‘নদীর পাড় কাটছে ভূমিখেকোরা, নেপথ্যে ভূমি কর্মকর্তা’ শিরোনামে কালবেলায় নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।
রোববার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের সোনাতলা গ্রামে শাপলা ব্রিক ফিল্ড সংলগ্ন কুশিয়ারা নদীর পাড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নদীর পাড় হতে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল কিছু অসাধু ব্যবসায়ীরা। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০১টি এক্সকেভেটর মেশিন ও মাটি পরিবহণে ব্যবহৃত ট্রাক্টর জব্দ করা হয়। যানবাহন দুটি তুলে আনার সুযোগ না থাকায় অকেজো করা হয় এবং রাষ্ট্রের অনুকূলে জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় প্রদান কার হয়।
সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, কুশিয়ারা নদীর পাড় রক্ষা করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা প্রশাসনের দায়িত্ব। সংবাদপত্রে তথ্যটি আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
What's Your Reaction?