কুষ্টিয়ায় ‘পীর’ শামীম হত্যার ঘটনায় অবশেষে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে নিজেকে পীর হিসেবে পরিচয়দানকারী আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর (৬৫) হত্যার ঘটনায় অবশেষে মামলা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১২টার পর নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। মামলা দায়েরের সময় নিহত শামীমের অপর দুই ভাইও উপস্থিত ছিলেন। তবে সোমবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। আরও পড়ুনকুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৮০-২০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর শামীমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যাপারে অনীহা প্রকাশ করা হচ্ছিল। তার পরিবার জানিয়েছিল মামলা করলে নতুন ঝামেলা তৈরি হবে। সে কারণে তারা মামলা করতে ইচ্ছুক ছিল না। প্রসঙ্গত, ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েক শ মানুষের সংঘবদ্ধ আক্রমণে নিহত হন শাম

কুষ্টিয়ায় ‘পীর’ শামীম হত্যার ঘটনায় অবশেষে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে নিজেকে পীর হিসেবে পরিচয়দানকারী আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর (৬৫) হত্যার ঘটনায় অবশেষে মামলা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাত ১২টার পর নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন।

মামলা দায়েরের সময় নিহত শামীমের অপর দুই ভাইও উপস্থিত ছিলেন। তবে সোমবার রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন
কুষ্টিয়ায় পীর শামীম হত্যা, মামলা করতে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৮০-২০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর শামীমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যাপারে অনীহা প্রকাশ করা হচ্ছিল। তার পরিবার জানিয়েছিল মামলা করলে নতুন ঝামেলা তৈরি হবে। সে কারণে তারা মামলা করতে ইচ্ছুক ছিল না।

প্রসঙ্গত, ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগরে নিজ আস্তানায় কয়েক শ মানুষের সংঘবদ্ধ আক্রমণে নিহত হন শামীম। এছাড়াও শামীমের তিন অনুসারীও আহত হন।

এএমএস/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow