কুষ্টিয়ার জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার সব খরচ দেবে সরকার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে তাদের চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে জোড়া লাগানো শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। স্বাস্থ্যমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেয় এই জোড়া লাগা দুই শিশু। আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে না পেরে পরিবারটি শিশুদের নিয়ে গ্রামে ফিরে গিয়েছিল। পরবর্তীতে একটি দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশু দুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং দ্রুত ঢামেকে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আরও পড়ুন ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে মিললো নবজাতকের মরদেহ স্ব
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের জোড়া লাগা দুই শিশু জয়নব ও উম্মে কুলসুমের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে সরকার। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পূর্ণ সরকারি খরচে তাদের চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে জোড়া লাগানো শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
স্বাস্থ্যমন্ত্রী জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে জন্ম নেয় এই জোড়া লাগা দুই শিশু। আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে না পেরে পরিবারটি শিশুদের নিয়ে গ্রামে ফিরে গিয়েছিল। পরবর্তীতে একটি দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশু দুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং দ্রুত ঢামেকে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। প্রয়োজনে বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করা হবে। মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা দেবো, যেন শিশু দুটি সুস্থ হয়ে উঠতে পারে।
তিনি আরও জানান, শিশু দুটির চিকিৎসাসেবা ও যাবতীয় খরচ সরকার বহন করবে। একই সঙ্গে হাসপাতালে অবস্থানকালে তাদের পরিবারের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করেছে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা সহায়তার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিবারটির দৈনন্দিন খরচের জন্য নগদ পাঁচ হাজার টাকা দেন।
প্রায় তিন মাস আগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জয়নব ও উম্মে কুলসুমের জন্ম হয়। তারা নাহিদ-সানজিদা দম্পতির দ্বিতীয় সন্তান। এই দম্পতির একটি ছেলেসন্তানও রয়েছে।
কেএজেডআইএ/এএমএ
What's Your Reaction?
