কুষ্টিয়ায় জামায়াতের ৩ জয়, বিএনপির ১ আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে জামায়াত ইসলামী তিনটিতে বিজয়ী হয়েছে, আর বিএনপি একটিতে জয় লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভোট গণনা শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকেরা এসব তথ্য জানান। কুষ্টিয়া-১ দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ ১,৬৫,০৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বেলাল উদ্দিন ৮৫,০৮৫ ভোট পান। দুই প্রার্থীর ভোট ব্যবধান ৮০,০০০। মোট ভোটার উপস্থিতি ছিল ২৭৯,৯৮৮, ভোটের হার ৬৯.৮৪ শতাংশ।  কুষ্টিয়া-২ ভেড়ামারা ও মিরপুর উপজেলায় গঠিত আসনে জামায়াত ইসলামীর মো. আব্দুল গফুর ১,৮৯,৮৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১,৪৩,০৯৫ ভোট। ভোট ব্যবধান ৪৬,৭৩৮। মোট ভোটের সংখ্যা ৩৪১,২৮০। কুষ্টিয়া-৩ সদর উপজেলায় জামায়াতের মো. আমির হামজা ১,৮০,৬৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন সরকার পেয়েছেন ১,২৬,৯০৯ ভোট। ভোট ব্যবধান ৫৩,৭৮১, মোট ভোট ৩১৮,৭০৬। কুষ্টিয়া-৪ কুমারখালী ও কোকসা উপজেলায় বিএনপির মো. আফজাল হোসেন ১,৪৬, ২শত ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী

কুষ্টিয়ায় জামায়াতের ৩ জয়, বিএনপির ১ আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে জামায়াত ইসলামী তিনটিতে বিজয়ী হয়েছে, আর বিএনপি একটিতে জয় লাভ করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভোট গণনা শেষে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকেরা এসব তথ্য জানান।

কুষ্টিয়া-১ দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ ১,৬৫,০৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বেলাল উদ্দিন ৮৫,০৮৫ ভোট পান। দুই প্রার্থীর ভোট ব্যবধান ৮০,০০০। মোট ভোটার উপস্থিতি ছিল ২৭৯,৯৮৮, ভোটের হার ৬৯.৮৪ শতাংশ। 

কুষ্টিয়া-২ ভেড়ামারা ও মিরপুর উপজেলায় গঠিত আসনে জামায়াত ইসলামীর মো. আব্দুল গফুর ১,৮৯,৮৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ১,৪৩,০৯৫ ভোট। ভোট ব্যবধান ৪৬,৭৩৮। মোট ভোটের সংখ্যা ৩৪১,২৮০।

কুষ্টিয়া-৩ সদর উপজেলায় জামায়াতের মো. আমির হামজা ১,৮০,৬৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাকির হোসেন সরকার পেয়েছেন ১,২৬,৯০৯ ভোট। ভোট ব্যবধান ৫৩,৭৮১, মোট ভোট ৩১৮,৭০৬।

কুষ্টিয়া-৪ কুমারখালী ও কোকসা উপজেলায় বিএনপির মো. আফজাল হোসেন ১,৪৬, ২শত ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১,৩৮,৫৭৪ ভোট। ভোট ব্যবধান ৭,৬২৬। মোট ভোটের সংখ্যা ৩,০৫,৯ ভোট, ভোটের হার ৭০ শতাংশ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow