কুষ্টিয়ায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় সানি শেখ সাগর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় প্রকাশ্যে ধারাল অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারাল অস্ত্র দিয়ে সাগরের ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।  নিহতের ভাই তৌফিক ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ আগে বেলা ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকার প্রবাল, ভিকি, বিজয় আমাকে মারধর করে। মারধরের সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আই।’ এরপর আমি আমার ভাই সাগরকে খুঁজতে বের হই। এর কিছুক্ষণ পর ফোনে খবর আাসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান

কুষ্টিয়ায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় সানি শেখ সাগর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহরের চৌড়হাস কোল্ডস্টোর পাড়া এলাকায় প্রকাশ্যে ধারাল অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত বিরোধের জেরে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারাল অস্ত্র দিয়ে সাগরের ডান পা, ডান হাত ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সানি শেখ সাগর চৌড়হাস কোল্ডস্টোর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। 

নিহতের ভাই তৌফিক ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ আগে বেলা ১১টার দিকে পশ্চিম চিনিকল রোড এলাকার প্রবাল, ভিকি, বিজয় আমাকে মারধর করে। মারধরের সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, ‘তোর ভাইকে ডেকে নিয়ে আই।’ এরপর আমি আমার ভাই সাগরকে খুঁজতে বের হই। এর কিছুক্ষণ পর ফোনে খবর আাসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, এলোপাতাড়ি ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় সাগর নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন ছিল। তবে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বার জানান, কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত জানার চেষ্টা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow