কুয়ালালামপুর মাতাবেন কণ্ঠশিল্পী ঐশী

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের মাতাতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ শীর্ষক এই একক কনসার্টকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আয়োজন। রোববার (৫ এপ্রিল) কুয়ালালামপুরের জি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান এক্সট্রিম ফাইভ প্রডাকশনস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাতো রোশন দাস জানান, আগামী ২৮ জুন রাতে কুয়ালালামপুরের এইচজিএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই মিউজিক্যাল আয়োজন। তিনি বলেন, ‘ঐশীর মতো জনপ্রিয় শিল্পীকে মালয়েশিয়ায় নিয়ে আসতে পারা আমাদের জন্য গর্বের। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার সংস্কৃতি ও সংগীতকে আরও কাছাকাছি আনার চেষ্টা করা হচ্ছে।’ কনসার্টে ঐশী তার জনপ্রিয় গান ‘গাড়ি চলে না’ ও ‘নামায়’সহ বেশ কিছু দর্শকপ্রিয় গান পরিবেশন করবেন বলে জানান আয়োজকরা। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়াতে টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট কিনলে ৪০ শতাংশ ছাড় পাবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে ২৪ এপ্রিল থেকে অনলাইনে ‘টিকিট টু ইউ’ এবং ‘এয়ারএশ

কুয়ালালামপুর মাতাবেন কণ্ঠশিল্পী ঐশী
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের মাতাতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। ‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ শীর্ষক এই একক কনসার্টকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক আয়োজন। রোববার (৫ এপ্রিল) কুয়ালালামপুরের জি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান এক্সট্রিম ফাইভ প্রডাকশনস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দাতো রোশন দাস জানান, আগামী ২৮ জুন রাতে কুয়ালালামপুরের এইচজিএইচএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই মিউজিক্যাল আয়োজন। তিনি বলেন, ‘ঐশীর মতো জনপ্রিয় শিল্পীকে মালয়েশিয়ায় নিয়ে আসতে পারা আমাদের জন্য গর্বের। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার সংস্কৃতি ও সংগীতকে আরও কাছাকাছি আনার চেষ্টা করা হচ্ছে।’ কনসার্টে ঐশী তার জনপ্রিয় গান ‘গাড়ি চলে না’ ও ‘নামায়’সহ বেশ কিছু দর্শকপ্রিয় গান পরিবেশন করবেন বলে জানান আয়োজকরা। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়াতে টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট কিনলে ৪০ শতাংশ ছাড় পাবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে ২৪ এপ্রিল থেকে অনলাইনে ‘টিকিট টু ইউ’ এবং ‘এয়ারএশিয়া মুভ’ প্ল্যাটফর্মে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫৪ রিঙ্গিত থেকে সর্বোচ্চ ৫৮৮ রিঙ্গিত পর্যন্ত। এছাড়া ভিআইপি টিকিটধারীরা পাবেন বিশেষ সুবিধা, যার মধ্যে রয়েছে মিট অ্যান্ড গ্রিট, এক্সক্লুসিভ পোস্টার এবং রিফ্রেশমেন্ট। আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা মানসম্মত বিনোদনের সুযোগ পাবেন এবং একই সঙ্গে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow