কুয়েতের ‘ভুল গুলিতে’ ৩ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: সেন্টকম

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে সেন্টকম জানায়, সক্রিয় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের মিত্র বাহিনীর ভুল আঘাতের ঘটনা ঘটে। সোমবার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ইউনিট ভুলবশত বিমানগুলোকে লক্ষ্য করে গুলি চালায়। বিবৃতিতে বলা হয়, ওই সময় এলাকায় ইরানের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা চলছিল। সেই প্রেক্ষাপটে মার্কিন বিমানগুলোকে ভুলভাবে শত্রু লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করা হয়। ভূপাতিত তিনটি যুদ্ধবিমানই ছিল এফ-১৫ স্ট্রাইক ইগল মডেলের। প্রতিটি বিমানে দুইজন করে ক্রু সদস্য ছিলেন। মোট ছয়জন আরোহী নিরাপদে বের হয়ে আসেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। সেন্টকম জানিয়েছে, সবাই স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। কুয়েত সরকার এ ঘটনার কথা স্বীকার করেছে। সেন্টকম তাদের বিবৃতিতে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর দ্রুত উদ্ধার তৎপরতা ও চলমান অভিযানে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই ঘটন

কুয়েতের ‘ভুল গুলিতে’ ৩ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: সেন্টকম

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে সেন্টকম জানায়, সক্রিয় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের মিত্র বাহিনীর ভুল আঘাতের ঘটনা ঘটে। সোমবার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ইউনিট ভুলবশত বিমানগুলোকে লক্ষ্য করে গুলি চালায়।

বিবৃতিতে বলা হয়, ওই সময় এলাকায় ইরানের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা চলছিল। সেই প্রেক্ষাপটে মার্কিন বিমানগুলোকে ভুলভাবে শত্রু লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করা হয়।

ভূপাতিত তিনটি যুদ্ধবিমানই ছিল এফ-১৫ স্ট্রাইক ইগল মডেলের। প্রতিটি বিমানে দুইজন করে ক্রু সদস্য ছিলেন। মোট ছয়জন আরোহী নিরাপদে বের হয়ে আসেন এবং তাদের উদ্ধার করা হয়েছে। সেন্টকম জানিয়েছে, সবাই স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন।

কুয়েত সরকার এ ঘটনার কথা স্বীকার করেছে। সেন্টকম তাদের বিবৃতিতে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর দ্রুত উদ্ধার তৎপরতা ও চলমান অভিযানে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সেন্টকম। যুদ্ধবিমানগুলো ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-তে অংশ নিচ্ছিল।

এর আগে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী সোমবার ভোরে জানান, ‘একাধিক’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে সুনির্দিষ্ট সংখ্যা তখন উল্লেখ করা হয়নি।

সূত্র: সিএনএন
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow