কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে’। একই সঙ্গে কুয়েতের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলে, ‘যেসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো মূলত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফল।’ খবর আল জাজিরার।  বিবৃতিতে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।’ এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে।

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে’। একই সঙ্গে কুয়েতের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলে, ‘যেসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো মূলত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফল।’ খবর আল জাজিরার। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও সুরক্ষা নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow