কুয়েতে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের স্মরণসভা
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্মরণে কুয়েতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কুয়েত সিটির একটি হোটেলে কুয়েত প্রবাসী বৃহত্তর চট্টগ্রামবাসীর উদ্যোগে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়েজ কামাল এবং সঞ্চালনা করেন নুরউদ্দিন। স্মরণসভায় বক্তারা মরহুম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং বিশেষ করে মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ও দূরদর্শী ভূমিকার কথা আলোচনায় তুলে ধরা হয়। স্মরণসভায় কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যক্তি এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মোহাম্মদ আবুল কালাম, রহিম উদ্দিন ভূইয়া, মুরাদুল হক চৌধুরী মুরাদ, মো. সামসু হক এবং মোহাম্মদ কামাল হোসেনসহ আরও অনেকে। সভার শেষ অংশে মরহ
বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্মরণে কুয়েতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুয়েত সিটির একটি হোটেলে কুয়েত প্রবাসী বৃহত্তর চট্টগ্রামবাসীর উদ্যোগে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়েজ কামাল এবং সঞ্চালনা করেন নুরউদ্দিন।
স্মরণসভায় বক্তারা মরহুম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তার বীরত্বপূর্ণ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এছাড়া চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন এবং বিশেষ করে মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ও দূরদর্শী ভূমিকার কথা আলোচনায় তুলে ধরা হয়।
স্মরণসভায় কুয়েত প্রবাসী বিশিষ্ট ব্যক্তি এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— মোহাম্মদ আবুল কালাম, রহিম উদ্দিন ভূইয়া, মুরাদুল হক চৌধুরী মুরাদ, মো. সামসু হক এবং মোহাম্মদ কামাল হোসেনসহ আরও অনেকে।
সভার শেষ অংশে মরহুম সাবেক এই মন্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এমআরএম
What's Your Reaction?