কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতের মানগাফ এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টার দিকে মানগাফ এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রউফ কুয়েতের আল তুইয়েক কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় রাজাপুর ইউনিয়নে। আরও পড়ুন সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় নিহতের মেয়ের জামাই মনিরুল ইসলাম জানান, আবদুর রউফ দীর্ঘদিন ধরে আল তুয়েক কোম্পানিতে কাজ করতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বাসায় ফেরার পথে মধ্যে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ সোবাহান হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সাদেক রিপন/ইএ

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতের মানগাফ এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুর রউফ মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টার দিকে মানগাফ এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুর রউফ কুয়েতের আল তুইয়েক কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় রাজাপুর ইউনিয়নে।

নিহতের মেয়ের জামাই মনিরুল ইসলাম জানান, আবদুর রউফ দীর্ঘদিন ধরে আল তুয়েক কোম্পানিতে কাজ করতেন। মঙ্গলবার রাত ১০টার দিকে বাসায় ফেরার পথে মধ্যে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

বর্তমানে তার মরদেহ সোবাহান হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাদেক রিপন/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow