কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহারের ৫ কার্যকরী উপায়

  মুহাম্মদ শফিকুর রহমান বর্তমান যুগে আমাদের দৈনন্দিন লেখালেখি, গবেষণা কিংবা যে কোনো তথ্যের প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যেমন- চ্যাটজিপিটি, ক্লড কিংবা জেমিনি হয়ে উঠেছে প্রধান ভরসা। কিন্তু অনেক সময়ই দেখা যায়, এই এআই চ্যাটবটগুলো অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে ভুল তথ্য দিয়ে বসে, প্রযুক্তির ভাষায় যাকে বলা হয় ‘হ্যালুসিনেশন’। প্রশ্ন জাগতে পারে, এআই-এর ভেতরে কি এমন কোনো ‘সেটিং’ বা অন/অফ সুইচ নেই, যা চালু করলে সে আর কখনোই ভুল করবে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন চ্যাটজিপিটি, ক্লড এবং জেমিনি-তিনজনকেই জিজ্ঞেস করা হলো, তখন তারা তিনজনেই অত্যন্ত সততার সঙ্গে একটি সত্য স্বীকার করেছে: ‘না, এমন কোনো জাদুকরী সেটিং নেই যা অন করলেই এআই রাতারাতি ভুল করা বন্ধ করে দেবে।’ তবে সেটিং না থাকলেও, পাঠকরা যাতে এআই-এর সাহায্য নিতে গিয়ে বিভ্রান্তিতে না পড়েন, তার জন্য এই তিন প্রযুক্তি-মডেলই কিছু চমৎকার কৌশল বাতলে দিয়েছে। কৌশলগুলো নিচে তুলে ধরা হলো: ১. প্রশ্ন করুন সুনির্দিষ্ট ও স্পষ্ট করে এআই মূলত কাজ করে আপনার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে। আপনি যত অস্পষ্ট প্রশ্ন করবেন, তার ভুল করার সম্ভাবনা তত

কৃত্রিম বুদ্ধিমত্তা সঠিকভাবে ব্যবহারের ৫ কার্যকরী উপায়

 

মুহাম্মদ শফিকুর রহমান

বর্তমান যুগে আমাদের দৈনন্দিন লেখালেখি, গবেষণা কিংবা যে কোনো তথ্যের প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যেমন- চ্যাটজিপিটি, ক্লড কিংবা জেমিনি হয়ে উঠেছে প্রধান ভরসা। কিন্তু অনেক সময়ই দেখা যায়, এই এআই চ্যাটবটগুলো অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে ভুল তথ্য দিয়ে বসে, প্রযুক্তির ভাষায় যাকে বলা হয় ‘হ্যালুসিনেশন’।

প্রশ্ন জাগতে পারে, এআই-এর ভেতরে কি এমন কোনো ‘সেটিং’ বা অন/অফ সুইচ নেই, যা চালু করলে সে আর কখনোই ভুল করবে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন চ্যাটজিপিটি, ক্লড এবং জেমিনি-তিনজনকেই জিজ্ঞেস করা হলো, তখন তারা তিনজনেই অত্যন্ত সততার সঙ্গে একটি সত্য স্বীকার করেছে: ‘না, এমন কোনো জাদুকরী সেটিং নেই যা অন করলেই এআই রাতারাতি ভুল করা বন্ধ করে দেবে।’

তবে সেটিং না থাকলেও, পাঠকরা যাতে এআই-এর সাহায্য নিতে গিয়ে বিভ্রান্তিতে না পড়েন, তার জন্য এই তিন প্রযুক্তি-মডেলই কিছু চমৎকার কৌশল বাতলে দিয়েছে। কৌশলগুলো নিচে তুলে ধরা হলো:

১. প্রশ্ন করুন সুনির্দিষ্ট ও স্পষ্ট করে

এআই মূলত কাজ করে আপনার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে। আপনি যত অস্পষ্ট প্রশ্ন করবেন, তার ভুল করার সম্ভাবনা তত বাড়বে। ভুল পদ্ধতি: ‘আমাকে এক্সেলের শর্টকাট বলো।’ সঠিক পদ্ধতি হলো আমি উইন্ডোজ ১০-এ এক্সেল ২০১৬ ব্যবহার করছি, ফিল্টার করার শর্টকাট কী তা নির্দিষ্ট করে বলো।’

২. প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড বুঝিয়ে দিন

আপনি লেখাটি কেন লিখছেন, কার জন্য লিখছেন বা আপনার মূল উদ্দেশ্য কী তা এআই-কে আগে জানান। পুরো প্রেক্ষাপট জানতে পারলে সে নিখুঁত উত্তর দিতে পারে। যেমন কোনো আর্টিকেলের খসড়া দেওয়ার সময় শুরুতেই বলে দিন, ‘আমি এটি একটি জাতীয় দৈনিকের জন্য লিখছি, ভাষা সহজ রাখুন।’

৩. অনুমানভিত্তিক উত্তর নিষিদ্ধ করুন

সবচেয়ে কার্যকরী কৌশল হলো এআই-এর ওপর একটি শর্ত জুড়ে দেওয়া। কোনো তথ্য চাওয়ার সময় প্রম্পটের শেষে লিখে দিতে পারেন: ‘যদি তুমি তথ্যটি সম্পর্কে শতভাগ নিশ্চিত না হও, তবে অনুমান না করে সরাসরি বলো যে তুমি জানো না।’এই একটি লাইন এআই-কে বানিয়ে বানিয়ে ভুল তথ্য দেওয়া থেকে বিরত রাখবে।

৪. জটিল কাজগুলো করান ধাপে ধাপে

বিশাল কোনো অ্যাসাইনমেন্ট বা বড় আর্টিকেল একবারে তৈরি করতে না বলে কাজটিকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। প্রথমে আউটলাইন করতে বলুন, তারপর প্রথম অংশ, এরপর দ্বিতীয় অংশ এভাবে ধাপে ধাপে নির্দেশনা দিলে ভুলের হার শূন্যের কোঠায় নেমে আসে।

৫. টেক্সটের পাশাপাশি স্ক্রিনশট বা ছবি ব্যবহার করুন

বর্তমান এআই মডেলগুলো যেমন-ক্লড বা জেমিনি ছবি বা স্ক্রিনশট দেখে তা বিশ্লেষণ করতে পারে। শুধু লিখে বোঝাতে সমস্যা হলে আপনার কাজের বা সমস্যার একটি স্ক্রিনশট আপলোড করে দিন। চোখে দেখে উত্তর দেওয়ার কারণে তাদের ভুলের সম্ভাবনা অনেক কমে যায়।

‘ফিডব্যাক লুপ’ বজায় রাখুন

সংবাদপত্রের পাঠক এবং গবেষকদের মনে রাখতে হবে, এআই কোনো চিরন্তন সত্যের দলিল নয়, এটি একটি সহায়ক মাত্র। তাই এআই-এর দেওয়া যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য বা পরিসংখ্যান সবসময় নিজে ডাবল-চেক বা যাচাই করে নেওয়া উচিত। আর ব্যবহারের সময় সে কোনো ভুল করলে সঙ্গে সঙ্গে তা চ্যাটবক্সেই ধরিয়ে দিন ‘তোমার এই তথ্যটি ভুল, সঠিক তথ্যটি হলো এই...’। এতে এআই তার ভুল সংশোধন করে নেয় এবং ওই সেশনে আপনাকে আরও নিখুঁত সেবা দিতে পারে। প্রযুক্তির এই চমৎকার হাতিয়ারটিকে অন্ধভাবে বিশ্বাস না করে, সঠিক কৌশলে নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা এর থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করে নিতে পারব।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow