কৃষকরা যত খুশি সরাসরি গুদামে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারবেন

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ধান-চাল সংগ্রহের ক্ষেত্রে এবার কোনো লটারি প্রথা থাকছে না। কৃষকরা যত খুশি সরাসরি গুদামে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারবেন। রোববার (৩ মে) দুপুরে নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নেত্রকোনাসহ কয়েকটি জেলায় অতিবৃষ্টিতে হাওরের ধান নষ্ট হয়েছে। এজন্য নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রী নির্দেশে আজ (রোববার) থেকে ধান কেনা শুরু করেছি। এতে হাওরপাড়ের কৃষকরা সরাসরি যত ইচ্ছে ধান গুদামে দিতে পারবেন। তাদের ধান বিক্রির টাকা ব্যাংকে চলে যাবে। এতে কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী ভাগ বসাতে পারবে না। তিনি বলেন, ক্ষয়ক্ষতির চিত্র যাতে আসে, আমি সেজন্য আমি কৃষি মন্ত্রীর সঙ্গে কথা বলবো। প্রধানমন্ত্রী মাত্র আড়াই মাসে যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটি পদক্ষেপই গ্রামীণ অর্থনীতিকে সচল করা, মানুষের যে প্রয়োজন আছে তা যেন সহজেই মেটাতে পারেন। আব্দুল বারী বলেন, নিম্ন আয়ের মানুষগুলো যাতে সহজে সংসারের খরচ মেটাতে পারেন, সন্তানদের পড়াশোনা করতে পারে, সে লক্ষ্যেই এই পদক্ষেপগু

কৃষকরা যত খুশি সরাসরি গুদামে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারবেন

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ধান-চাল সংগ্রহের ক্ষেত্রে এবার কোনো লটারি প্রথা থাকছে না। কৃষকরা যত খুশি সরাসরি গুদামে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারবেন। রোববার (৩ মে) দুপুরে নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নেত্রকোনাসহ কয়েকটি জেলায় অতিবৃষ্টিতে হাওরের ধান নষ্ট হয়েছে। এজন্য নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রী নির্দেশে আজ (রোববার) থেকে ধান কেনা শুরু করেছি। এতে হাওরপাড়ের কৃষকরা সরাসরি যত ইচ্ছে ধান গুদামে দিতে পারবেন। তাদের ধান বিক্রির টাকা ব্যাংকে চলে যাবে। এতে কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী ভাগ বসাতে পারবে না।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির চিত্র যাতে আসে, আমি সেজন্য আমি কৃষি মন্ত্রীর সঙ্গে কথা বলবো। প্রধানমন্ত্রী মাত্র আড়াই মাসে যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটি পদক্ষেপই গ্রামীণ অর্থনীতিকে সচল করা, মানুষের যে প্রয়োজন আছে তা যেন সহজেই মেটাতে পারেন।

আব্দুল বারী বলেন, নিম্ন আয়ের মানুষগুলো যাতে সহজে সংসারের খরচ মেটাতে পারেন, সন্তানদের পড়াশোনা করতে পারে, সে লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নিয়েছেন। কৃষক যাতে ধানের প্রকৃত মূল্য পায় সেটাই আমাদের কনসার্ন।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল হক, নেত্রকোনা-৫ আসনের এমপি মাছুম মোস্তাফা, জেলা পরিষদ প্রশাসক নুরুজ্জামান নুরু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম সর্দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমানসহ কর্মকর্তারা।

এইচ এম কামাল/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow