কৃষকের কান্নায় ছুটে গেলেন এমপি হারুন, দিলেন কঠোর হুঁশিয়ারি
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে দুই কৃষকের ৩০ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত দুর্বৃত্তদের হাতে কেটে নষ্ট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তাদের ক্ষেতের পেঁয়াজ কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এতে তাদের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। ঘটনাটির সংবাদ প্রচারিত হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করেন মোঃ হারুন আর রশিদ, রাজবাড়ী-২ আসনের নবাগত সংসদ সদস্য। পরিদর্শনকালে এমপি মোঃ হারুন আর রশিদ ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, “যে বা যারাই এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।” একই সঙ্গে তিনি প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার নির্দেশ দেন।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মেঘনা খামারপাড়া গ্রামে দুই কৃষকের ৩০ শতাংশ জমির পেঁয়াজ ক্ষেত দুর্বৃত্তদের হাতে কেটে নষ্ট করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. বাবুল মোল্লা ও মো. মমিন মোল্লা জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা তাদের ক্ষেতের পেঁয়াজ কেটে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এতে তাদের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
ঘটনাটির সংবাদ প্রচারিত হওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করেন মোঃ হারুন আর রশিদ, রাজবাড়ী-২ আসনের নবাগত সংসদ সদস্য।
পরিদর্শনকালে এমপি মোঃ হারুন আর রশিদ ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি বলেন, “যে বা যারাই এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।” একই সঙ্গে তিনি প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার নির্দেশ দেন।
What's Your Reaction?