কৃষকের জালে আটকা পড়লো ৮ ফুট লম্বা অজগর

খাগড়াছড়ির হাচিনসনপুরে এক কৃষকের জালে প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর আটকা পড়েছে। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) সকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাচিনসনপুর এলাকায় কৃষিকাজের সময় একটি জালে অজগরটি আটকা পড়ে। বিশাল আকৃতির সাপটি দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলেও কেউ সেটিকে আঘাত করেননি। পরে বিষয়টি উপজেলা মেরুং রেঞ্জ অফিসে জানানো হয়। মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা জাফর উল্লাহর নেতৃত্বে বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করে। বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থল পাহাড়ের গহিন জঙ্গলে অবমুক্ত করার জন্য নিয়ে যাওয়া হবে। এ সময় বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে এবং প্রাণীর ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। এতে প্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। প্রবীর সুমন/এফএ/এমএস

কৃষকের জালে আটকা পড়লো ৮ ফুট লম্বা অজগর

খাগড়াছড়ির হাচিনসনপুরে এক কৃষকের জালে প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের একটি অজগর আটকা পড়েছে। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) সকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাচিনসনপুর এলাকায় কৃষিকাজের সময় একটি জালে অজগরটি আটকা পড়ে। বিশাল আকৃতির সাপটি দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলেও কেউ সেটিকে আঘাত করেননি। পরে বিষয়টি উপজেলা মেরুং রেঞ্জ অফিসে জানানো হয়।

মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা জাফর উল্লাহর নেতৃত্বে বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থল পাহাড়ের গহিন জঙ্গলে অবমুক্ত করার জন্য নিয়ে যাওয়া হবে।

এ সময় বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে এবং প্রাণীর ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। এতে প্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

প্রবীর সুমন/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow