কৃষকের সংসার আছে, তাদের বাঁচতে হবে: কৃষিমন্ত্রী
বাজারের কৃষিপণ্যের চড়া দাম নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্ষা মৌসুমে কৃষিপণ্যের উৎপাদন খরচ তুলনামূলক বেশি। এ সময় সবজি উৎপাদন করাও কঠিন। কৃষকের উৎপাদন খরচ ও জীবনযাপনের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। কৃষকেরও তো পেট আছে, সংসার আছে। বাঁচতে তো হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) কৃষিপণ্য রপ্তানি বাড়াতে কার্গো ভিলেজ, কোল্ড স্টোরেজ ও কুল রুমসহ বিমানবন্দরে বিভিন্ন সুবিধা বৃদ্ধির বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আমি প্রতিদিন ব্যাগ নিয়ে বাজার করি। মহাখালী বাজার আমার পরিচিত বাজার। আমি প্রত্যেক দিন বাজারে যাই। আমার গাড়িতে একটা ব্যাগ সবসময় থাকে। এখন কৃষিপণ্যের যে দাম, এটা বৃষ্টির সিজন। এই সিজনে বিশেষ করে সবজি উৎপাদন করা খুব সহজ কাজ না। পানি জমে গেলে গাছ মরে যায়। তারপর উৎপাদন খরচটাও একটু বেশি থাকে। কাঁচামরিচের উদাহরণ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, শেড বানাতে হয়, এটি কস্টলি। এক কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয়, একটু দেখেন না। কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও চাহিদার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কৃষিপণ্যের উৎপাদন এখনো সঠিকভাবে নিয়
বাজারের কৃষিপণ্যের চড়া দাম নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্ষা মৌসুমে কৃষিপণ্যের উৎপাদন খরচ তুলনামূলক বেশি। এ সময় সবজি উৎপাদন করাও কঠিন। কৃষকের উৎপাদন খরচ ও জীবনযাপনের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। কৃষকেরও তো পেট আছে, সংসার আছে। বাঁচতে তো হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কৃষিপণ্য রপ্তানি বাড়াতে কার্গো ভিলেজ, কোল্ড স্টোরেজ ও কুল রুমসহ বিমানবন্দরে বিভিন্ন সুবিধা বৃদ্ধির বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আমি প্রতিদিন ব্যাগ নিয়ে বাজার করি। মহাখালী বাজার আমার পরিচিত বাজার। আমি প্রত্যেক দিন বাজারে যাই। আমার গাড়িতে একটা ব্যাগ সবসময় থাকে।
এখন কৃষিপণ্যের যে দাম, এটা বৃষ্টির সিজন। এই সিজনে বিশেষ করে সবজি উৎপাদন করা খুব সহজ কাজ না। পানি জমে গেলে গাছ মরে যায়। তারপর উৎপাদন খরচটাও একটু বেশি থাকে।
কাঁচামরিচের উদাহরণ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, শেড বানাতে হয়, এটি কস্টলি। এক কেজি করলা ফলাইতে কয় টাকা খরচ হয়, একটু দেখেন না।
কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে উৎপাদন ও চাহিদার মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কৃষিপণ্যের উৎপাদন এখনো সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ কারণে কৃষক কার্ডের মাধ্যমে উৎপাদন ও চাহিদার হিসাব আরও নির্ভুলভাবে করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কৃষকের উৎপাদন খরচ কমাতে মিনি কোল্ড স্টোরেজের ধারণা নিয়ে সরকার এগোচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, কৃষক যেখানে ফসল উৎপাদন করবেন, সেখান থেকে কাছাকাছি মিনি কোল্ড স্টোরেজে তা সংরক্ষণ করা গেলে পরিবহন ব্যয় কমবে। কৃষক যেখানে ফলাবেন তার গ্রামে, কাঁধে-মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে রাখবেন। কোনো পরিবহন খরচ নেই। তাহলে তার কস্টিংটা কমে যাবে। এই কনসেপ্ট নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
এনএইচ/এএমএ
What's Your Reaction?
