কৃষক কার্ডে বরাদ্দ ১ হাজার ৬২ কোটি; পাবে সাড়ে ৪২ লাখ কৃষক
আনুষ্ঠানিকভাবে \'কৃষক কার্ড\' কর্মসূচি চালু করেছে সরকার। চলতি বাজেটে এ কর্মসূচি আরও এগিয়ে নিতে বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে তার বাজেট বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তিনি বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০০ উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে \'কৃষক কার্ড\' প্রদান করা হবে এবং দেশের সব কৃষককে পর্যায়ক্রমে \'কৃষক কার্ড\' প্রদান করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষক প্রতিবছর একবার ২,৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন। আমি ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ ১ হাজার ৬২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করছি। অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে \'কৃষক কার্ড\' কর্মসূচি চালু করেছে। ক্রমান্বয়ে এ কার্ড সব কৃষক পাবেন। এনএই
আনুষ্ঠানিকভাবে 'কৃষক কার্ড' কর্মসূচি চালু করেছে সরকার। চলতি বাজেটে এ কর্মসূচি আরও এগিয়ে নিতে বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে তার বাজেট বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় তিনি বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০০ উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে 'কৃষক কার্ড' প্রদান করা হবে এবং দেশের সব কৃষককে পর্যায়ক্রমে 'কৃষক কার্ড' প্রদান করার পরিকল্পনা রয়েছে।
এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষক প্রতিবছর একবার ২,৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন। আমি ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ ১ হাজার ৬২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করছি।
অর্থমন্ত্রী বলেন, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে 'কৃষক কার্ড' কর্মসূচি চালু করেছে। ক্রমান্বয়ে এ কার্ড সব কৃষক পাবেন।
এনএইচ/এসএনআর
What's Your Reaction?