কৃষক কার্ড অনুষ্ঠানের সেই কবিরের ছবি এআই দিয়ে বানানো 

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। অনুষ্ঠানে কবির হোসেন নামে এক কৃষক আবেগাপ্লুত হয়ে বলেন, এতদিন কৃষকদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না। এই কার্ডের মাধ্যমে প্রথমবারের মতো তারা এই স্বীকৃতি পাচ্ছেন। তবে এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কবির হোসেনকে নিয়ে ভুয়া ও এআই-জেনারেটেড ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি হয়। এসব ছবিতে তাকে কৃষক নন বলে দাবি করা হয় এবং বলা হয়, তাকে কৃষক সাজিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ানো হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দ্য ডিসেন্টের এক এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।  জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে কবির হোসেনের ৪টি ছবি পোস্ট করেন। ওই পোস্টে পিনাকি হুবহু এমনটা বলেন, ‘বাংলার লুথার কিং প্রথম কৃষক কার্ড দিয়েছে এই

কৃষক কার্ড অনুষ্ঠানের সেই কবিরের ছবি এআই দিয়ে বানানো 

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। অনুষ্ঠানে কবির হোসেন নামে এক কৃষক আবেগাপ্লুত হয়ে বলেন, এতদিন কৃষকদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি ছিল না। এই কার্ডের মাধ্যমে প্রথমবারের মতো তারা এই স্বীকৃতি পাচ্ছেন।

তবে এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কবির হোসেনকে নিয়ে ভুয়া ও এআই-জেনারেটেড ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি হয়। এসব ছবিতে তাকে কৃষক নন বলে দাবি করা হয় এবং বলা হয়, তাকে কৃষক সাজিয়ে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ানো হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দ্য ডিসেন্টের এক এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 

জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে কবির হোসেনের ৪টি ছবি পোস্ট করেন। ওই পোস্টে পিনাকি হুবহু এমনটা বলেন, ‘বাংলার লুথার কিং প্রথম কৃষক কার্ড দিয়েছে এই মালরে। নাম কবির হোসেন। বছরে পাবে দুই হাজার টাকা সর্বসাকুল্যে। ওর যে লাইফস্টাইল, তাতে তো একবেলা সকালের নাস্তা হবে না এই টাকায়। দরিদ্র কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। আর বাংলার লুথার কিং নাটক করছে।’

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, পিনাকি ভট্টাচার্যের শেয়ার করা ৪টি ছবির মধ্যে ৩টিই গুগলের জেমিনি এআই দিয়ে তৈরি।
 ‍
আর্ক শিহাব (Arch Sheehab) নামে একজন তার ভেরিফায়েড ফেসবুক পেজে কবির হোসেনের ৫টি ছবি শেয়ার করে দাবি করেছেন, ‘গতকাল টাঙ্গাইলে কৃষক কার্ড পেয়েছে কন্টেন্ট ক্রিয়েটর কৃষক লীগ। বাই দ্য ওয়ে, এই ব্যাটা আবার চেয়ারম্যান পদপ্রার্থীও। বুঝা গেল প্ল্যানটা।’

পরে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, তার শেয়ার করা ৫টি ছবির মধ্যে ২টি জেমিনি এআই দিয়ে তৈরি।

আরেকজন অনলাইন অ্যাক্টিভিস্ট আহমেদ আফগানি (Ahmed Afgani) তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে দাবি করেছেন, ‘এই লোক কৃষক কার্ড পেয়েছে এবং তারেক রহমানের সামনে কৃষক সেজে বক্তব্য রেখেছেন।

কবির হোসেন নিজেই এআই ছবিগুলো অনলাইনে ছড়িয়েছেন উল্লেখ করে দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে যে, কৃষক কবির হোসেন নিজেই তার ফেসবুক ওয়ালে বিভিন্ন সময়ে এআই দিয়ে তৈরি নিজের ছবি শেয়ার করেছেন।

তাছাড়া তাজমহলের সামনে, মক্কায় পবিত্র কাবা ঘরের সামনে, বিভিন্ন নারীর সঙ্গে সমুদ্র ভ্রমণসহ নানা স্থানে এআই দিয়ে ছবি তৈরি করে শেয়ার করে থাকেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow