কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মোকসেদ আলম

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক ছাত্রনেতা মোকসেদ আলম। কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।  গত ১ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর ঘোষণা করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, সংগঠনকে সুসংগঠিত, গতিশীল ও মজবুত করতে মোকসেদ আলম যথাসাধ্য ভূমিকা পালন করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow