কৃষক লতিফ হত্যাকাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য

বগুড়ার গাবতলীতে কৃষক আব্দুল লতিফ আকন্দ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৌরব সিংহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (৩০ মার্চ) রাতে জামালপুর জেলার মিলানন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার গৌরব সিংহ (৩৩) উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (ভাল্লুকমারী) গ্রামের জ্ঞানেন্দ্র সিংহের ছেলে। তিনিজামালপুর জেলায় মিলান্দহ থানা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৌরব সিংহ হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানান, কোদালের উল্টো (ঘাড়ি) পাশ দিয়ে আঘাত করে লতিফ আকন্দকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ বিবস্ত্র করে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যান তিনি। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও স্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তি। পুলিশ আরও জানায়, গৌরব সিংহ গোপনে বগুড়ায় এসে হত্যাকাণ্ড সংঘটিত করে আবার ফিরে যায় জামালপুরে। এসময় ঘটনাস্থলের পাশেই একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, রুপালী ব্যাংকের একটি ক্রেডিট কার্ড পাওয়া যায়। যার মালিকানা যাচাই করে গৌরব সিংহের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থলের একটি সে

কৃষক লতিফ হত্যাকাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য
বগুড়ার গাবতলীতে কৃষক আব্দুল লতিফ আকন্দ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৌরব সিংহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (৩০ মার্চ) রাতে জামালপুর জেলার মিলানন্দ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার গৌরব সিংহ (৩৩) উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (ভাল্লুকমারী) গ্রামের জ্ঞানেন্দ্র সিংহের ছেলে। তিনিজামালপুর জেলায় মিলান্দহ থানা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৌরব সিংহ হত্যার দায় স্বীকার করেছেন। তিনি জানান, কোদালের উল্টো (ঘাড়ি) পাশ দিয়ে আঘাত করে লতিফ আকন্দকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ বিবস্ত্র করে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যান তিনি। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলেও স্বীকার করেছেন গ্রেপ্তার ব্যক্তি। পুলিশ আরও জানায়, গৌরব সিংহ গোপনে বগুড়ায় এসে হত্যাকাণ্ড সংঘটিত করে আবার ফিরে যায় জামালপুরে। এসময় ঘটনাস্থলের পাশেই একটি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, রুপালী ব্যাংকের একটি ক্রেডিট কার্ড পাওয়া যায়। যার মালিকানা যাচাই করে গৌরব সিংহের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থলের একটি সেচ মেশিন ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি উদ্ধার করেন। এর আগে, রোববার (২৯ মার্চ) সকালে নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ আকন্দের মরদেহ তার সেচ মেশিন ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়। নিহত লতিফ আকন্দ ওই গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে শহীদ মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান বলেন, সেচ পাম্পের জমি নিয়ে নিহত লতিফের সঙ্গে গৌরব সিংহের বিরোধ ছিল। কয়েক বছর আগে জমি বিক্রির পর দলিল সম্পন্ন না হওয়ায় টাকা ফেরত দেওয়া হলেও পাম্প সরানো নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ও মারামারির ঘটনাও ঘটেছে। তিনি আরও বলেন, তদন্তে জানা গেছে, ঘটনার রাতে গৌরব সিংহ জামালপুর থেকে গাবতলীতে এসে লতিফকে একা পেয়ে মারধর করেন। একপর্যায়ে কোদাল দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন। পরে তিনি আবার জামালপুরে চলে যান। ঘটনাস্থলের পাশ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাংক কার্ড উদ্ধার করা হয়, যা গ্রেপ্তার আসামির বলে নিশ্চিত হওয়া গেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কোদালও উদ্ধার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow