কৃষি উন্নত হলে দেশের অর্থনৈতিক অবস্থান সৃদৃঢ় হবে

দেশের ৭০ ভাগ মানুষ কৃষি নির্ভর। কৃষি ক্ষেত্র উন্নত হলে দেশের অর্থনৈতিক অবস্থান সৃদৃঢ় হবে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সার্কিট হাউজে কৃষি, খাদ্য ও মৎস অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। এ সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দেশের ৭০ ভাগ লোক যে পেশায় আছে সে পেশাকে উন্নতি করা দরকার। ৭০ ভাগ লোক ভালো থাকলে সরকার ভালো থাকবে। নিরাপদ খাদ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, কৃষি নির্ভর সব বিভাগগুলোকে একীভূত করে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব অনেক বড়। আমি যে খাতকে পছন্দ করে সে খাতেই আমাকে মন্ত্রী করেছে। আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস অধিদপ্তরের মহাপরিচালক ম

কৃষি উন্নত হলে দেশের অর্থনৈতিক অবস্থান সৃদৃঢ় হবে

দেশের ৭০ ভাগ মানুষ কৃষি নির্ভর। কৃষি ক্ষেত্র উন্নত হলে দেশের অর্থনৈতিক অবস্থান সৃদৃঢ় হবে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সার্কিট হাউজে কৃষি, খাদ্য ও মৎস অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। এ সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দেশের ৭০ ভাগ লোক যে পেশায় আছে সে পেশাকে উন্নতি করা দরকার। ৭০ ভাগ লোক ভালো থাকলে সরকার ভালো থাকবে।

নিরাপদ খাদ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, কৃষি নির্ভর সব বিভাগগুলোকে একীভূত করে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব অনেক বড়। আমি যে খাতকে পছন্দ করে সে খাতেই আমাকে মন্ত্রী করেছে। আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস এম কায়সার আলী, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow