কৃষি খাতে বরাদ্দ ৪৩ হাজার ৩৩৫ কোটি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যনিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। আসন্ন বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি। জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি বলেন, এর মধ্যে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা, যা জিডিপির শূন্য দশমিক ৬৩ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের এসব খাতে সংশোধিত বাজেট ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা। যা জিডিপির শূন্য দশমিক ৬১ শতাংশ। এনএইচ/এমএমকে

কৃষি খাতে বরাদ্দ ৪৩ হাজার ৩৩৫ কোটি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যনিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

আসন্ন বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি।

জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি বলেন, এর মধ্যে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা, যা জিডিপির শূন্য দশমিক ৬৩ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের এসব খাতে সংশোধিত বাজেট ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা। যা জিডিপির শূন্য দশমিক ৬১ শতাংশ।

এনএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow