কেউ কাজ দিতে চায়নি, ভেবেছিলাম ক্যারিয়ার শেষ : রিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে। জেল খেটেছেন ২৭ দিন, সয়েছেন তীব্র সামাজিক রোষানল। দীর্ঘ ৭ বছর কেউ তাকে কাজে নেয়নি। অবশেষে সব অন্ধকার কাটিয়ে মূলধারার অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী। পরিচালক হংসল মেহতার হাত ধরে ‘ফ্যামিলি বিজনেস’ ওয়েব সিরিজ দিয়ে পর্দায় প্রত্যাবর্তন ঘটছে তার। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী। রিয়া বলেন, অভিনয়ের স্বপ্নটা আমাকে ছেড়ে দিতে হয়েছিল। কারণ কেউ আমার সঙ্গে কাজ করতে চায়নি। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ। তিনি আরও জানান, হংসল মেহতা যখন তাকে প্রস্তাব দেন, তখন তিনি বলেছিলেন যে তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু পরিচালকের উৎসাহেই তিনি ফের ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস পান। কঠিন সময়ে পাশে থাকার জন্য বান্ধবী শিবানি দান্ডেকারের প্রতি কৃতজ্ঞতা জানান রিয়া। তিনি বলেন, শিবানি আমাকে সাপোর্ট করতে গিয়ে নিজের কাজ পর্যন্ত হারিয়েছে। আমি মানুষের সবচেয়ে খারাপ দিকটাও দেখেছি, আবার মানবতার সুন্দর রূপটাও দেখেছি।নেটফ্লিক্সে চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা রয়েছে অনিল কাপুর ও বিজয় বর্মা অভিনীত এই সিরিজটির।

কেউ কাজ দিতে চায়নি, ভেবেছিলাম ক্যারিয়ার শেষ : রিয়া

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ঝড় বয়ে গেছে তার ওপর দিয়ে। জেল খেটেছেন ২৭ দিন, সয়েছেন তীব্র সামাজিক রোষানল। দীর্ঘ ৭ বছর কেউ তাকে কাজে নেয়নি। অবশেষে সব অন্ধকার কাটিয়ে মূলধারার অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী। পরিচালক হংসল মেহতার হাত ধরে ‘ফ্যামিলি বিজনেস’ ওয়েব সিরিজ দিয়ে পর্দায় প্রত্যাবর্তন ঘটছে তার।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেত্রী। রিয়া বলেন, অভিনয়ের স্বপ্নটা আমাকে ছেড়ে দিতে হয়েছিল। কারণ কেউ আমার সঙ্গে কাজ করতে চায়নি। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ। তিনি আরও জানান, হংসল মেহতা যখন তাকে প্রস্তাব দেন, তখন তিনি বলেছিলেন যে তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু পরিচালকের উৎসাহেই তিনি ফের ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস পান।

কঠিন সময়ে পাশে থাকার জন্য বান্ধবী শিবানি দান্ডেকারের প্রতি কৃতজ্ঞতা জানান রিয়া। তিনি বলেন, শিবানি আমাকে সাপোর্ট করতে গিয়ে নিজের কাজ পর্যন্ত হারিয়েছে। আমি মানুষের সবচেয়ে খারাপ দিকটাও দেখেছি, আবার মানবতার সুন্দর রূপটাও দেখেছি।নেটফ্লিক্সে চলতি বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা রয়েছে অনিল কাপুর ও বিজয় বর্মা অভিনীত এই সিরিজটির।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow