কেওয়াই টু টোন পূর্বাচল ব্রাঞ্চ অফিসের উদ্বোধন

দেশের নির্মাণ খাতে আস্থা ও গুণগত মানের প্রতীক কেডিএস গ্রুপ এর নতুন সংযোজন হিসেবে কেওয়াই টু টোনের পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিল-এর সম্মানিত সিওও জনাব জাবির হুসেইন।  প্রধান অতিথির বক্তব্যে জাবির হুসেইন বলেন, কেওয়াই টু টোন-এর এই নতুন ব্রাঞ্চ অফিস আমাদের সেবাকে গ্রাহকদের আরও কাছে পৌঁছে দেবে। আধুনিক প্রযুক্তি, উন্নত মান এবং গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পূর্বাচল এলাকায় এই উদ্যোগ ভবিষ্যতে নির্মাণ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এসময় বক্তারা কেওয়াই টু টোনের উন্নয়ন পরিকল্পনা, আধুনিক স্থাপত্য সমাধান এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই ব্রাঞ্চ অফিস পূর্বাচলসহ আশেপাশের এলাকায় গুণগত মানসম্পন্ন নির্মাণসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেওয়াই স্টিলের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার জনাব ওয়াহিদ ফরহাদ, কেওয়াই টু টোন-এর সন্মানিত ইনচার্জ জনাব ওয়াসি

কেওয়াই টু টোন পূর্বাচল ব্রাঞ্চ অফিসের উদ্বোধন

দেশের নির্মাণ খাতে আস্থা ও গুণগত মানের প্রতীক কেডিএস গ্রুপ এর নতুন সংযোজন হিসেবে কেওয়াই টু টোনের পূর্বাচল ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিল-এর সম্মানিত সিওও জনাব জাবির হুসেইন। 

প্রধান অতিথির বক্তব্যে জাবির হুসেইন বলেন, কেওয়াই টু টোন-এর এই নতুন ব্রাঞ্চ অফিস আমাদের সেবাকে গ্রাহকদের আরও কাছে পৌঁছে দেবে। আধুনিক প্রযুক্তি, উন্নত মান এবং গ্রাহকসেবার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পূর্বাচল এলাকায় এই উদ্যোগ ভবিষ্যতে নির্মাণ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এসময় বক্তারা কেওয়াই টু টোনের উন্নয়ন পরিকল্পনা, আধুনিক স্থাপত্য সমাধান এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই ব্রাঞ্চ অফিস পূর্বাচলসহ আশেপাশের এলাকায় গুণগত মানসম্পন্ন নির্মাণসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেওয়াই স্টিলের সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার জনাব ওয়াহিদ ফরহাদ, কেওয়াই টু টোন-এর সন্মানিত ইনচার্জ জনাব ওয়াসিফ জোবায়ের, কেওয়াই স্টিলের সিনিয়র ম্যানেজার জনাব এম এইচ ফয়সাল, ডেপুটি ম্যানেজার জনাব আবুল খায়ের রুবেল, কেওয়াই স্টিল এর ব্রান্ড এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট এর এসিসস্ট্যান্ট ম্যানেজার জনাব অভিষেক সেনগুপ্ত সহ প্রতিষ্ঠানের সম্মানিত পরিবেশক ও অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধন শেষে অতিথিরা নতুন ব্রাঞ্চ অফিস পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow