কেন চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিলেন না বসুন্ধরা কিংস ফুটবলাররা?

ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার ঘরোয়া ফুটবলে ট্রেবল জয় করলো বসুন্ধরা কিংস। সর্বশেষ আজ মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে এবারের মৌসুমের ট্রেবল জয় নিশ্চিত করলো কিংস ফুটবলাররা। বুসন্ধরা কিংস এরেনায় স্বাগতিকদের এমন জয়ের পর যেখানে ফুটবলারদের উল্লাসে মেতে ওঠার কথা, তেমন কিছুর ছিটেফোটাও চোখে পড়লো না। ম্যাচ শেষে ফুটবলাররা ফিরে গেলেন ড্রেসিং রুমে। কোনো উল্লাস নেই, উদযাপন নেই। ট্রফি উঁচিয়ে ধরে যে আইকনিক উদযাপনটা করার কথা তার কিছুই চোখে পড়েনি। এমনকি পুরস্কার বিতরণী মঞ্চে পর্যন্ত উঠলেন না চ্যাম্পিয়ন কিংসের ফুটবলাররা। তারা না আসায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে শুধু কোচ বায়েজিদ জোবায়ের নিপু এসে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। এক কথায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। এমনকি ১২ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, ফাইনাল ও টুর্নামেন্ট সেরা- তিনটি পুরস্কার জেতেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটন। তিন ক্যাটাগরিতে সেরা হিসেবে তার নাম ঘোষণা করে পুরস্কার গ্রহণের আহ্বান জানানো হলেও ডরিয়েলটন আসেননি সেই পুরস্কার নিতে। কোচ বায়েজিদ জোবা

কেন চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিলেন না বসুন্ধরা কিংস ফুটবলাররা?

ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার ঘরোয়া ফুটবলে ট্রেবল জয় করলো বসুন্ধরা কিংস। সর্বশেষ আজ মোহামেডানকে ৩-২ গোলে হারিয়ে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়ে এবারের মৌসুমের ট্রেবল জয় নিশ্চিত করলো কিংস ফুটবলাররা।

বুসন্ধরা কিংস এরেনায় স্বাগতিকদের এমন জয়ের পর যেখানে ফুটবলারদের উল্লাসে মেতে ওঠার কথা, তেমন কিছুর ছিটেফোটাও চোখে পড়লো না। ম্যাচ শেষে ফুটবলাররা ফিরে গেলেন ড্রেসিং রুমে। কোনো উল্লাস নেই, উদযাপন নেই। ট্রফি উঁচিয়ে ধরে যে আইকনিক উদযাপনটা করার কথা তার কিছুই চোখে পড়েনি।

এমনকি পুরস্কার বিতরণী মঞ্চে পর্যন্ত উঠলেন না চ্যাম্পিয়ন কিংসের ফুটবলাররা। তারা না আসায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে শুধু কোচ বায়েজিদ জোবায়ের নিপু এসে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন। এক কথায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফুটবলাররা।

এমনকি ১২ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, ফাইনাল ও টুর্নামেন্ট সেরা- তিনটি পুরস্কার জেতেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার ডরিয়েলটন। তিন ক্যাটাগরিতে সেরা হিসেবে তার নাম ঘোষণা করে পুরস্কার গ্রহণের আহ্বান জানানো হলেও ডরিয়েলটন আসেননি সেই পুরস্কার নিতে। কোচ বায়েজিদ জোবায়ের নিপু এসে পুরস্কার গ্রহণ করেন।

শেষ পর্যন্ত অনেক অনুরোধের পর টুর্নামেন্ট সেরার পুরস্কার নিতে আসেন ডরিয়েলটন। এরপর কোচের হাত থেকে বাকি দুটি পুরস্কারও গ্রহণ করেন।

ফেডারেশন কাপের ফাইনাল শুরুর আগেও বসন্ধুরা কিংস এরেনায় একটা গুমোট পরিবেশ বিরাজ করছিল। ফাইনাল শুরুর আগে বেশ বিলম্বেই মাঠে এসে কিংসের ফুটবলাররা। ওয়ার্মআপ করেছে নামকাওয়াস্তে। তাও মোহামেডানের ফুটবলাররা অনেকক্ষণ ওয়ার্মআপ করে উঠে যাওয়ার পর।

চ্যাম্পিয়ন কিংসের ফুটবলারদের এমন আচরণ দেখে সবাই অবাক। প্রশ্ন ওঠে, কেন কিংসের ফুটবলাররা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করলো? কেন তারা ট্রফি নিতে এলো না?

খোঁজ নিয়ে জানা গেছে, বসুন্ধরা কিংসের ফুটবলারদের পারিশ্রমিক বাকি পড়ে গেছে বেশ কিছুদিন ধরে। কর্তৃপক্ষের কাছ থেকে তারা নির্ধারিত পারিশ্রমিক পাচ্ছেন না। এর প্রতিবাদেই ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি নিতে মঞ্চে ওঠেননি কিংসের ফুটবলাররা। শুধু আজই নয়, বসুন্ধরা কিংসের ফুটবলাররা বেশ কিছুদিন ধরেই এ প্রতিবাদ জানিয়ে আসছেন। সর্বশেষ ৭টি ম্যাচে দলটি মাত্র একজন করে বিদেশি (ডরিয়েলটন) খেলাচ্ছে। আজও ফাইনালে তারা বিদেশি হিসেবে শুধু ডরিয়েলটনকে খেলিয়েছে।

এ নিয়ে ফাইনাল শেষে কোচ বায়েজিদ জোবায়ের নিপু বলেন, ‘শুধু পারিশ্রমিকের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেনি কিংসের ফুটবলাররা। মোহামেডানের ওপরও ক্ষোভের কারণে এমনটা করেছে। কারণ, এই ফাইনাল নিয়ে মোহামেডান অনেক পানি ঘোলা করেছে। এক পর্যায়ে তো বসুন্ধরা কিংস এই ফাইনাল খেলতে না চেয়ে বাফুফেকে চিঠিও দিয়েছিল। বলেছিল মোহামেডানকে এমনিই চ্যাম্পিয়ন ঘোষণা করে দিতে। মূলত বকেয়া পারিশ্রমিক ও মোহামেডানের প্রতি ক্ষোভ- এসব কারণে ট্রফি নিতে আসেনি ফুটবলাররা।’

বায়েজিদ জোবায়ের নিপু জানান, বেশ কিছুদিন ধরেই বেতনের দাবিতে আন্দোলন করছে কিংসের ফুটবলাররা।

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow