কেপে ভার্দের কোচের দায়িত্ব ছেড়েছেন, বুবিস্তার নতুন গন্তব্য কোথায়?

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে কেপ ভার্দেকে সেরা সাফল্য এনে দেওয়া কোচ পেদ্রো লেইতাও, যিনি ফুটবল বিশ্বে বুবিস্তা নামে পরিচিত। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে মরক্কোর শীর্ষ ক্লাব আরএসবি বারকানের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। ২০২০ সালে কেপ ভার্দের দায়িত্ব নেওয়ার পর বুবিস্তার অধীনে দলটি টানা দুইবার আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) খেলার যোগ্যতা অর্জন করে। এরপর ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দে। বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবাইকে চমকে দেয় আফ্রিকার দেশটি। তারা পরবর্তীতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া স্পেনের সঙ্গে ড্র করে এবং শক্তিশালী উরুগুয়ের বিপক্ষেও সমতা ধরে রাখে। পুরো টুর্নামেন্টে কেপ ভার্দে ছিল সবচেয়ে আলোচিত দলগুলোর একটি। বুবিস্তার এই অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২৫ সালে আফ্রিকার সেরা কোচ নির্বাচিত হন। এবার জাতীয় দলের দায়িত্ব ছেড়ে নতুন অধ্যায় শুরু করছেন মরক্কোর সফল ক্লাব আরএসবি বারকানের সঙ্গে। নতুন ক্লাবের হয়ে তিনি ঘরোয়া লিগের পাশাপাশি আফ্রিকান কনফেডারেশনস কাপ, আফ্রিকান চ্যাম্পিয়নস লীগ-এ দলকে নেতৃত্ব দেবেন। বুবিস্তার অভিজ্ঞতা ও কৌশল বারকানের সাফল

কেপে ভার্দের কোচের দায়িত্ব ছেড়েছেন, বুবিস্তার নতুন গন্তব্য কোথায়?

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে কেপ ভার্দেকে সেরা সাফল্য এনে দেওয়া কোচ পেদ্রো লেইতাও, যিনি ফুটবল বিশ্বে বুবিস্তা নামে পরিচিত। জাতীয় দলের দায়িত্ব ছেড়ে মরক্কোর শীর্ষ ক্লাব আরএসবি বারকানের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন।

২০২০ সালে কেপ ভার্দের দায়িত্ব নেওয়ার পর বুবিস্তার অধীনে দলটি টানা দুইবার আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) খেলার যোগ্যতা অর্জন করে। এরপর ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দে।

বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবাইকে চমকে দেয় আফ্রিকার দেশটি। তারা পরবর্তীতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া স্পেনের সঙ্গে ড্র করে এবং শক্তিশালী উরুগুয়ের বিপক্ষেও সমতা ধরে রাখে। পুরো টুর্নামেন্টে কেপ ভার্দে ছিল সবচেয়ে আলোচিত দলগুলোর একটি।

বুবিস্তার এই অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২৫ সালে আফ্রিকার সেরা কোচ নির্বাচিত হন। এবার জাতীয় দলের দায়িত্ব ছেড়ে নতুন অধ্যায় শুরু করছেন মরক্কোর সফল ক্লাব আরএসবি বারকানের সঙ্গে।

নতুন ক্লাবের হয়ে তিনি ঘরোয়া লিগের পাশাপাশি আফ্রিকান কনফেডারেশনস কাপ, আফ্রিকান চ্যাম্পিয়নস লীগ-এ দলকে নেতৃত্ব দেবেন। বুবিস্তার অভিজ্ঞতা ও কৌশল বারকানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা করছে ক্লাবটি।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow