‘কেপ ভার্দের সবাই মেসির বিপক্ষে নকআউটে খেলতে মুখিয়ে আছে’

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ধরা হয় কেপ ভার্দের বিপক্ষে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের গোলশূন্য ড্র-কে। গোলরক্ষক ভোজিনহার অতিমানবীয় পারফরম্যান্সের কারণে সেদিন জয় পাওয়া হয়নি স্প্যানিশদের। এবার কেপ ভার্দিয়ানরা স্বপ্ন বুনছেন নকআউট রাউন্ডে ওঠার। কেননা তৃতীয় সেরা দল হয়েও এবার থাকছে রাউন্ড অফ ৩২-তে ওঠার সুযোগ। তবে সেসব বাদ দিয়ে তারা গ্রুপ রানার্সআপ হয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে চায়। কেপ ভার্দের গ্রুপে সৌদি আরব ও উরুগুয়ের মত দল থাকায় যদিও এমন আশা করাটা কঠিন। তবে স্পেনের বিপক্ষে পারফরম্যান্স তাদের আশা জোগাচ্ছে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেন, ‘প্রথম আমরা কোয়ালিফাই করতে চাই। তারপর আমরা দেখতে চাই আমাদের প্রতিপক্ষ কে। আমার মনে হয়, আমাদের ইতিহাস, আমাদের দল এবং যে পরিমাণ প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা বিশ্বকাপে সুযোগ পেয়েছি সেক্ষেত্রে আমরা নকআউট রাউন্ডে যেতে পারলেই খুশি।’ নকআউট রাউন্ডে নিজের একটি মনোবাসনাকেও পূরণ করতে চান কেপ ভার্দের কোচসহ সেই দেশের সকল নাগরিক। কেপ ভার্দেতে মেসিকে সবাই অনেক পছন্দ করে। সেটি মনে করিয়ে এই কোচ বলেন

‘কেপ ভার্দের সবাই মেসির বিপক্ষে নকআউটে খেলতে মুখিয়ে আছে’

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ধরা হয় কেপ ভার্দের বিপক্ষে ২০১০ বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের গোলশূন্য ড্র-কে। গোলরক্ষক ভোজিনহার অতিমানবীয় পারফরম্যান্সের কারণে সেদিন জয় পাওয়া হয়নি স্প্যানিশদের। এবার কেপ ভার্দিয়ানরা স্বপ্ন বুনছেন নকআউট রাউন্ডে ওঠার। কেননা তৃতীয় সেরা দল হয়েও এবার থাকছে রাউন্ড অফ ৩২-তে ওঠার সুযোগ। তবে সেসব বাদ দিয়ে তারা গ্রুপ রানার্সআপ হয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে চায়।

কেপ ভার্দের গ্রুপে সৌদি আরব ও উরুগুয়ের মত দল থাকায় যদিও এমন আশা করাটা কঠিন। তবে স্পেনের বিপক্ষে পারফরম্যান্স তাদের আশা জোগাচ্ছে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেন, ‘প্রথম আমরা কোয়ালিফাই করতে চাই। তারপর আমরা দেখতে চাই আমাদের প্রতিপক্ষ কে। আমার মনে হয়, আমাদের ইতিহাস, আমাদের দল এবং যে পরিমাণ প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা বিশ্বকাপে সুযোগ পেয়েছি সেক্ষেত্রে আমরা নকআউট রাউন্ডে যেতে পারলেই খুশি।’

নকআউট রাউন্ডে নিজের একটি মনোবাসনাকেও পূরণ করতে চান কেপ ভার্দের কোচসহ সেই দেশের সকল নাগরিক। কেপ ভার্দেতে মেসিকে সবাই অনেক পছন্দ করে। সেটি মনে করিয়ে এই কোচ বলেন, ‘প্রথমে আমরা নকআউট রাউন্ড নিশ্চিত করতে চাই তারপর যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে আর্জেন্টিনার বিপক্ষে খেলবো। এই দলটাকে সকল কেপ ভার্দিয়ান অনেক ভালোবাসে।’

তবে মেসিকে নিয়ে ভবিষ্যতের কথা এখনই না ভেবে বর্তমানকে বেশি আগলে রাখার প্রতি মনোযোগ দিচ্ছেন বুবিস্তা ‘আমাদের কাজগুলো সঠিকভাবে করতে হবে উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে। কারণ ভবিষ্যতের চিন্তা আমাদেরকে অনেক সময় বর্তমানের প্রতি অনীহা তৈরি করে যা বিপজ্জনক।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow