কেরানীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন আমান

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি-ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খাড়াকান্দি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।  সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার কলাতিয়া ইউনিয়নের আকছাইল ব্রিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে এ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা–২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রকল্পের আওতায় কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরি থেকে আকছাইল হয়ে নিলটেক, খাড়াকান্দি, বেলনা, ইস্পাহানী কলেজ হয়ে গোয়ালখালী পর্যন্ত প্রায় ৪ দশমিক ৬১ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হবে। স্থানীয়দের প্রত্যাশা, খালটি পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং এলাকার কৃষি ও পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জে খাল খনন কর্মসূচির সূচনা হয়েছিল ১৯৮১ সালের ৪ জানুয়ারি। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আটি খাল খননের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। পরে ১৯৯২ সালের ২২ মে আমি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই, তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

কেরানীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন আমান
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি-ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে খাড়াকান্দি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।  সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার কলাতিয়া ইউনিয়নের আকছাইল ব্রিজ এলাকায় আনুষ্ঠানিকভাবে এ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা–২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রকল্পের আওতায় কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরি থেকে আকছাইল হয়ে নিলটেক, খাড়াকান্দি, বেলনা, ইস্পাহানী কলেজ হয়ে গোয়ালখালী পর্যন্ত প্রায় ৪ দশমিক ৬১ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হবে। স্থানীয়দের প্রত্যাশা, খালটি পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং এলাকার কৃষি ও পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জে খাল খনন কর্মসূচির সূচনা হয়েছিল ১৯৮১ সালের ৪ জানুয়ারি। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আটি খাল খননের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন। পরে ১৯৯২ সালের ২২ মে আমি যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হই, তখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছিলেন।  তিনি আরও বলেন, উনাদের যোগ্য সন্তান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করেই আবারও খাল খনন কর্মসূচি ঘোষণার মাধ্যমে তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন। উনার বাবা-মা যেমন কথা দিয়ে কথা রেখেছেন, তেমনি তিনিও কথা দিয়ে কথা রাখছেন। এ সময় তিনি সম্প্রতি অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির প্রসঙ্গ টেনে বলেন, একজন বয়স্কা নারী সাংবাদিকদের বলেছিলেন- ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার পর আমাদের হাতের কালিও শুকায়নি, আমরা ফ্যামিলি কার্ড পেয়ে গেছি। তেমনি আমার নিজেরও হাতের কালি শুকায়নি, অথচ আমরা ইতোমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাচ্ছি। ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, মডেল থানা যুবদলের আহ্বায়ক হাজী আসাদুজ্জামান রিপনসহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।  স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। পুনঃখনন কাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow