কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার কেরানীগঞ্জে মিক্সার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে পোস্তগোলা সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মীর আহাম্মেদ হোসেন (৫৪)। তিনি মুন্সিগঞ্জের বাসিন্দা। তিনি বর্তমানে গেন্ডারিয়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আহাম্মেদ হোসেনের মেয়ে মোছা. তামান্না জাহান বলেন, ‘পথচারীরা জানান, আমার বাবা কেরানীগঞ্জ থেকে ঢাকা আসার পথে ইকোরিয়া বিআরটিএ পোস্তগোলা ব্রিজে ওঠার সময় পেছন থেকে একটি ঢালাইবাহী গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’ আরও পড়ুন ফ্লাইওভারে বাইক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত ‘তবে আমার বাবার শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই ধরনের অ্যাক্সিডেন

কেরানীগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার কেরানীগঞ্জে মিক্সার ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে পোস্তগোলা সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মীর আহাম্মেদ হোসেন (৫৪)। তিনি মুন্সিগঞ্জের বাসিন্দা। তিনি বর্তমানে গেন্ডারিয়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আহাম্মেদ হোসেনের মেয়ে মোছা. তামান্না জাহান বলেন, ‘পথচারীরা জানান, আমার বাবা কেরানীগঞ্জ থেকে ঢাকা আসার পথে ইকোরিয়া বিআরটিএ পোস্তগোলা ব্রিজে ওঠার সময় পেছন থেকে একটি ঢালাইবাহী গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

‘তবে আমার বাবার শরীরে আঘাতের তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে শরীরে অনেক বড় ধরনের আঘাতের চিহ্ন থাকতো। আমরা ধারণা করছি, আমার বাবা বাইক চালাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান এবং অসুস্থ হয়েই তার মৃত্যু হয়েছে,’ যোগ করেন তিনি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow