কেরানীগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় এক যুবক আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় শাহ পরান(২৬) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব ১০। আটক শাহ পরান পটুয়াখালী জেলা সদরের শেখহাটি গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে। বর্তমানে সে দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় সাহেব আলীর বাড়িতে ভাড়ায় বসবাস করে। শনিবার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা ভেতরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি ও ধর্ষক শাহপরান একই বাড়িতে ভাড়ায় বসবাস করে। আজ দুপুরে শিশুটির মা-বাবা বাসায় না থাকার সুবাদে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ঝিলমিল আবাসিক এলাকায় ঝোপের ভেতরে শিশুটিকে ধর্ষণ চেষ্টার সময় এক অটোরিকশাচালক ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করে লোক জড়ো করে। পরবর্তীতে সেখানে লোকজন জড়ো হয়ে ধর্ষককে গণধোলাই দিলে খবর পেয়ে র‍্যাব ১০ এর সদস্যরা ধর্ষককে আটক করে । র‍্যাব ১০ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, খবর পেয়ে আমাদের টহল দলের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেরানীগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় এক যুবক আটক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় শাহ পরান(২৬) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব ১০। আটক শাহ পরান পটুয়াখালী জেলা সদরের শেখহাটি গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে। বর্তমানে সে দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় সাহেব আলীর বাড়িতে ভাড়ায় বসবাস করে।

শনিবার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা ভেতরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি ও ধর্ষক শাহপরান একই বাড়িতে ভাড়ায় বসবাস করে। আজ দুপুরে শিশুটির মা-বাবা বাসায় না থাকার সুবাদে তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ঝিলমিল আবাসিক এলাকায় ঝোপের ভেতরে শিশুটিকে ধর্ষণ চেষ্টার সময় এক অটোরিকশাচালক ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করে লোক জড়ো করে। পরবর্তীতে সেখানে লোকজন জড়ো হয়ে ধর্ষককে গণধোলাই দিলে খবর পেয়ে র‍্যাব ১০ এর সদস্যরা ধর্ষককে আটক করে ।

র‍্যাব ১০ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, খবর পেয়ে আমাদের টহল দলের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow