কেরানীগঞ্জে মাদক কেনাবেচার সময় অভিযানে দুই অস্ত্রধারী গ্রেফতার
রাজধানীর কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার সময় দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন–মো. জিতু (৩৩) ও হুমায়ুন হোসেন রনি (৪০)। মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে যাত্রাবাড়ী ক্যাম্প আভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার গোপন সূত্রে খবর পায়। এরপর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিতুর বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় ১২টি ও হুমায়ুনের বিরুদ্ধে একই থানায় ৯টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা। কেআর/এমকেআর
রাজধানীর কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার সময় দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন–মো. জিতু (৩৩) ও হুমায়ুন হোসেন রনি (৪০)।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে যাত্রাবাড়ী ক্যাম্প আভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার গোপন সূত্রে খবর পায়। এরপর কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জিতুর বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় ১২টি ও হুমায়ুনের বিরুদ্ধে একই থানায় ৯টি মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির কদমতলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
কেআর/এমকেআর
What's Your Reaction?