কে এই সামিউন বশির, যাকে ভাবা হচ্ছে ‘নতুন সাকিব’!
সাকিব আল হাসানদের মতো ক্রিকেটার যুগে যুগে জন্মায় না। তবে আশায় বুক বাঁধতে দোষ কি! যে দেশে একজন সাকিব জন্মাতে পারেন, সেই দেশে আরেকজন আসতে পারেন না? অবশ্যই পারেন। সমর্থকরাও তো বহুদিন ধরেই আক্ষেপে পুড়ছেন-‘এক সাকিবের ক্যারিয়ার প্রায় শেষ।বাংলাদেশের ক্রিকেটে যদি এমন আরও একজন পারফরমারের জন্ম হতো!’ টাইগার সমর্থকদের সেই আশার পালে যেন হাওয়া দিচ্ছেন কুষ্টিয়ার সামিউন বশির রাতুল। বয়স মাত্র ১৯। এরই মধ্যে নির্বাচকদের নজরে চলে এসেছেন এই অলরাউন্ডার। নিয়মিতই ব্যাটে-বলে ছড়াচ্ছেন আলো, কাঁপাচ্ছেন ২২ গজ। সাধারণ ক্রিকেট অনুরাগীরা হয়তো তাকে এখনো সেভাবে চেনেন না। তার নাম সর্বমহলে সেভাবে ছড়িয়ে পড়েনি এখনো। তবে অনেক তারকার ভিড়েও তাকে নিয়ে নীতিনির্ধারণী মহলে কথা হয়। শেরেবাংলার প্রেসবক্সেও তার নাম উচ্চারিত হচ্ছে বেশ। সামিউন বশির রাতুল বাঁ-হাতি অলরাউন্ডার। ঠিক সাকিবের মতোই। পারফরম্যান্সের কারণে এখনই কেউ কেউ তাকে ডাকতে শুরু করেছেন ‘নতুন সাকিব আল হাসান’। গতবারের লিগে লিস্ট ‘এ’তে অভিষেক হওয়া কুষ্টিয়ার এ ১৯ বছরের যুবা এবার লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই নজরকাড়া শতক (৭০ বলে ১০ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ১১৬ রান) উপহার দেওয়ার
সাকিব আল হাসানদের মতো ক্রিকেটার যুগে যুগে জন্মায় না। তবে আশায় বুক বাঁধতে দোষ কি! যে দেশে একজন সাকিব জন্মাতে পারেন, সেই দেশে আরেকজন আসতে পারেন না? অবশ্যই পারেন।
সমর্থকরাও তো বহুদিন ধরেই আক্ষেপে পুড়ছেন-‘এক সাকিবের ক্যারিয়ার প্রায় শেষ।বাংলাদেশের ক্রিকেটে যদি এমন আরও একজন পারফরমারের জন্ম হতো!’
টাইগার সমর্থকদের সেই আশার পালে যেন হাওয়া দিচ্ছেন কুষ্টিয়ার সামিউন বশির রাতুল। বয়স মাত্র ১৯। এরই মধ্যে নির্বাচকদের নজরে চলে এসেছেন এই অলরাউন্ডার। নিয়মিতই ব্যাটে-বলে ছড়াচ্ছেন আলো, কাঁপাচ্ছেন ২২ গজ।
সাধারণ ক্রিকেট অনুরাগীরা হয়তো তাকে এখনো সেভাবে চেনেন না। তার নাম সর্বমহলে সেভাবে ছড়িয়ে পড়েনি এখনো। তবে অনেক তারকার ভিড়েও তাকে নিয়ে নীতিনির্ধারণী মহলে কথা হয়। শেরেবাংলার প্রেসবক্সেও তার নাম উচ্চারিত হচ্ছে বেশ।
সামিউন বশির রাতুল বাঁ-হাতি অলরাউন্ডার। ঠিক সাকিবের মতোই। পারফরম্যান্সের কারণে এখনই কেউ কেউ তাকে ডাকতে শুরু করেছেন ‘নতুন সাকিব আল হাসান’।
গতবারের লিগে লিস্ট ‘এ’তে অভিষেক হওয়া কুষ্টিয়ার এ ১৯ বছরের যুবা এবার লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই নজরকাড়া শতক (৭০ বলে ১০ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ১১৬ রান) উপহার দেওয়ার পাশাপাশি দারুণ অলরাউন্ড পারফরম্যান্স (৩ উইকেট) দেখিয়ে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন।
আরও পড়ুন>কংক্রিটের উইকেটও নেই, তবু আকাশছোঁয়ার স্বপ্ন: মিরপুরের রাতুলের গল্প
তারপর সেভাবে ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখাতে না পারলেও ধারাবাহিকভাবে ভালো করেছেন। রানের পাশাপাশি উইকেটও পেয়েছেন। সবশেষ ২০ মে বুধবার ঢাকা লেপার্ডসের বিপক্ষে শেষ ওভার বল করে দারুণ সাহস, আস্থা আর আত্মবিশ্বাসে ম্যাচজেতানো নৈপুণ্য উপহার দিয়েছেন সামিউন বশির।
বিকেএসপির ৪ নম্বর মাঠে হওয়া ম্যাচে শেষ ওভারে সামিউন বশির রাতুলের বোলিং নৈপুণ্যেই ২ রানের নাটকীয় জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
শেষ ওভারে লেপার্ডসের জয়ের জন্য দরকার ছিল ১০ রানের। প্রথম বলেই লেপার্ডস মিডল অর্ডার মইন খানের হাতে লং অফের ওপর দিয়ে ছক্কা হজম করেন রাতুল। তখন দরকার ৫ বলে আর মাত্র ৪ রান।
দ্বিতীয় বলে মইন সিঙ্গেল নেন। ২ বলে ৭ রান হয়ে পড়ার পর যে কারও ভয়-ডরে বুক কাঁপার কথা; কিন্তু ১৯ বছরের সামিউন বশির এতটুকু ঘাবড়ালেন না। ঠিক সাকিবের মতোই ঠাণ্ডা মাথায় পরের দুই বল করলেন। দিলেন না আর কোনো রান। বরং লেপার্ডসের শেষ ব্যাটার হাসান মুরাদকে আউট করে নাটকীয় এক জয় এনে দেন দলকে।
লিস্ট ‘এ’ অর্থাৎ ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে সামিউন বশিরের ১০ ম্যাচে একটি সেঞ্চুরিসহ ব্যাটিং গড় ৫৪.১৪। বল হাতে ১০ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সবশেষ ৬ ইনিংসে তার রান-৪৩, ৪৭, ১৩*, ২৮, ১১৬*, ৪৬! ওই ম্যাচগুলোতে বোলিংও নজরকাড়া-২/৫৬, ২/২২, ১/৫২, ১/১৩, ৩/৪২, ১/২৬।
অর্থাৎ সবগুলো ম্যাচেই ব্যাটে-বলে সমানভাবে দ্যুতি ছড়িয়েছেন সামিউন বশির। তার এমন পারফম্যান্স শুধু একজনের কথাই মনে করিয়ে দেয়-সাকিব আল হাসান। তবে কি আরেকটি সাকিব পেতে যাচ্ছে দেশের ক্রিকেট? উত্তরটা সময়ই বলে দেবে।
এমএমআর
What's Your Reaction?