কোটা বাতিল করে মেধাভিত্তিক বিশেষায়িত সিভিল সার্ভিসের দাবি
রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোটা বাতিল করে মেধাভিত্তিক বিশেষায়িত সিভিল সার্ভিস গঠনের দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। একই সঙ্গে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব দাবি জানানো হয়। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মরত ও প্রাক্তন সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রাক্তন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রাক্তন সভাপতি প্রফেসর নাসরিন বেগম ও সাবেক সভাপতি প্রফেসর আই কে সেলিম উল্লাহ খন্দকার, অবসরপ্রাপ্ত পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এম আকবর আলী, সৈয়দ মাহফুজ আলী (গণপূর্ত), প্রকৌশলী মো. জয়নুল আবেদীন (গণপূর্ত), দেওয়ান নাকিব আহসান (জনস্বাস্থ্য প্রকৌশল), ইঞ্জিনিয়ার এস. এম. এনামুল হক (ট্রেড), অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার অ্যাসোসিয়েশনের সমন্বয়ক কৃষিবিদ ইকবাল আহম্মেদ চৌধুরী, মো. হাফিজুর রহমান, তথ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং ড. মুহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার
রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোটা বাতিল করে মেধাভিত্তিক বিশেষায়িত সিভিল সার্ভিস গঠনের দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। একই সঙ্গে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব দাবি জানানো হয়। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মরত ও প্রাক্তন সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রাক্তন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির প্রাক্তন সভাপতি প্রফেসর নাসরিন বেগম ও সাবেক সভাপতি প্রফেসর আই কে সেলিম উল্লাহ খন্দকার, অবসরপ্রাপ্ত পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এম আকবর আলী, সৈয়দ মাহফুজ আলী (গণপূর্ত), প্রকৌশলী মো. জয়নুল আবেদীন (গণপূর্ত), দেওয়ান নাকিব আহসান (জনস্বাস্থ্য প্রকৌশল), ইঞ্জিনিয়ার এস. এম. এনামুল হক (ট্রেড), অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার অ্যাসোসিয়েশনের সমন্বয়ক কৃষিবিদ ইকবাল আহম্মেদ চৌধুরী, মো. হাফিজুর রহমান, তথ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং ড. মুহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার (সাবেক সভাপতি, মৎস্য) প্রমুখ।
এ সময় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এবং ২৫ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সদস্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, রাষ্ট্রের কার্যকর সেবা নিশ্চিত করতে সিভিল সার্ভিসকে মেধাভিত্তিক ও পেশাভিত্তিক কাঠামোর ওপর দাঁড় করানো জরুরি। সে ক্ষেত্রে ডিএস পুলে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করা প্রয়োজন।
তারা আরও বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদের পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা দরকার। বর্তমানে অনেক ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিভিন্ন সেক্টরে নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করছেন, যদিও সেই সেক্টর সম্পর্কে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। এতে কাঙ্ক্ষিত জনসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
বক্তারা আশা প্রকাশ করেন, সিভিল সার্ভিসে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
শেষে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসইউজে/এমএমএআর
What's Your Reaction?