কোথায় ভোট দেবেন হুমাম কাদের চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আটজন প্রার্থী কাগজে-কলমে অংশ নিলেও মাঠে, ঘাটে, চায়ের দোকানসহ সর্বত্র আলোচনায় রয়েছেন তিন প্রার্থী৷ তাই স্থানীয়রা মনে করছেন লড়াই হবে ত্রিমুখী। আলোচনায় থাকা প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমাম কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম এবং ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান। চট্টগ্রামের হেভিওয়েট প্রার্থীদের ভোট কেন্দ্র নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে। দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটার ছাড়াও এসব কেন্দ্র নিয়ে গণমাধ্যমকর্মীদেরও ব্যাপক আগ্রহ রয়েছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী ভোট দিবেন রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় তিনি এ কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে একই সময়ে আলমশাহ পাড়া মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করবেন জামায়াতে ইসলামী মনোনীত ঐক্যজোট এর প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম। এছাড়া প

কোথায় ভোট দেবেন হুমাম কাদের চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আটজন প্রার্থী কাগজে-কলমে অংশ নিলেও মাঠে, ঘাটে, চায়ের দোকানসহ সর্বত্র আলোচনায় রয়েছেন তিন প্রার্থী৷ তাই স্থানীয়রা মনে করছেন লড়াই হবে ত্রিমুখী। আলোচনায় থাকা প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমাম কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম এবং ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান।

চট্টগ্রামের হেভিওয়েট প্রার্থীদের ভোট কেন্দ্র নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে। দলীয় নেতাকর্মী, সমর্থক ও ভোটার ছাড়াও এসব কেন্দ্র নিয়ে গণমাধ্যমকর্মীদেরও ব্যাপক আগ্রহ রয়েছে। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী ভোট দিবেন রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় তিনি এ কেন্দ্রে ভোট দেবেন।

অন্যদিকে একই সময়ে আলমশাহ পাড়া মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করবেন জামায়াতে ইসলামী মনোনীত ঐক্যজোট এর প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম। এছাড়া পৌরসভার সৈয়দবাড়ি বিআইজেডএইচ স্কুলে সকাল ৮টার দিকে ভোট দেবেন বৃহত্তর সুন্নী জোটের মনোনীত ইসলামী ফ্রন্ট প্রার্থী এডভোকেট ইকবাল হাছান।

জানা যায়, ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার। ৯২টি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান।

এদিকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল হাছান। ৯২টি ভোট কেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হলেও সবগুলো কেন্দ্রকে বিশেষ গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow