কোনো বিজয় মিছিল নয়, সারা দেশে দোয়া কর্মসূচি: বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়কে ঘিরে দেশজুড়ে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হলেও দলটি নেতাকর্মীদের আনন্দ মিছিল থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুলসংখ্যক আসনে বিজয়ী হওয়ায় ঢাকা মহানগরসহ সারা দেশে দলটির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেও বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা-সমাবেশ আয়োজন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্

কোনো বিজয় মিছিল নয়, সারা দেশে দোয়া কর্মসূচি: বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়কে ঘিরে দেশজুড়ে আনন্দ ও স্বস্তির আবহ তৈরি হলেও দলটি নেতাকর্মীদের আনন্দ মিছিল থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুলসংখ্যক আসনে বিজয়ী হওয়ায় ঢাকা মহানগরসহ সারা দেশে দলটির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণে বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেও বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা-সমাবেশ আয়োজন করা যাবে না।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow