কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক পত্রে তাকে প্রত্যাহার করা হয়। ওই পত্রে বলা হয়, শফিকুল ইসলাম খান পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কোম্পানীগঞ্জ থানা সিলেটকে পুলিশ লাইন্স সিলেটে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। পত্রের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের ডিআইজি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোয় দেওয়া হয়েছে। সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি কালবেলাকে বলেন, কোম্পানীগঞ্জে ওসিকে প্রশাসনিক প্রচলিত নিয়মেই সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তিনি সীমান্তে চোরাচালান, পাথরকাণ্ডসহ বিভিন্ন অপকর্মে জড়িত জানতে চাইলে সম্রাট তালুকদার বলেন, শুধু এই ওসি নয়, যে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা হয়। এক্ষেত্রে অভিযোগ থাকলে তদন্ত হবে এবং দোষ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা হবে। জানা গেছে, ওসি শফিকুল ইসলাম খান কোম্পানীগঞ্জ থানায় যোগদান
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক পত্রে তাকে প্রত্যাহার করা হয়।
ওই পত্রে বলা হয়, শফিকুল ইসলাম খান পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কোম্পানীগঞ্জ থানা সিলেটকে পুলিশ লাইন্স সিলেটে সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। পত্রের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের ডিআইজি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোয় দেওয়া হয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি কালবেলাকে বলেন, কোম্পানীগঞ্জে ওসিকে প্রশাসনিক প্রচলিত নিয়মেই সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
তিনি সীমান্তে চোরাচালান, পাথরকাণ্ডসহ বিভিন্ন অপকর্মে জড়িত জানতে চাইলে সম্রাট তালুকদার বলেন, শুধু এই ওসি নয়, যে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা হয়। এক্ষেত্রে অভিযোগ থাকলে তদন্ত হবে এবং দোষ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা হবে।
জানা গেছে, ওসি শফিকুল ইসলাম খান কোম্পানীগঞ্জ থানায় যোগদানের পর থেকেই সীমান্তে চোরাচালান ও পাথরকাণ্ডে জড়িত।
এ নিয়ে বুধবার (৮ জুলাই) গণমাধ্যমে ‘পুলিশ চেকপোস্ট যেন ওসি শফিকুলের, টোলপ্লাজা’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পরদিনই তাকে সিলেট পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।
What's Your Reaction?