কোরবানি ঈদের বাজারে গ্রাহকের আগ্রহের শীর্ষে টাইলক্স ফ্লোর ক্লিনার

কোরবানির ঈদকে সামনে রেখে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় বাজারে ফ্লোর ক্লিনারের চাহিদাও বেড়েছে। বিশেষ করে আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় হোম কেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ ফ্লোর ক্লিনার। দেশের বিভিন্ন সুপারশপ, মডার্ন ট্রেড, ডিপার্টমেন্টাল স্টোর এবং খুচরা বাজারে টাইলক্স ফ্লোর ক্লিনারের বিক্রি ও চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্রেতাদের মতে, কার্যকর জীবাণুনাশক ক্ষমতা, দীর্ঘস্থায়ী সুগন্ধ, উন্নত মান এবং নির্ভরযোগ্যতার কারণে টাইলক্স বর্তমানে ফ্লোর ক্লিনার ক্যাটাগরিতে অন্যতম জনপ্রিয় পণ্যে পরিণত হয়েছে। ক্রেতাদের মতে, কোরবানির ঈদে ঘরের মেঝে, বারান্দা, রান্নাঘর কিংবা পশু জবাইয়ের স্থান পরিষ্কার রাখতে কার্যকর ভূমিকা রাখছে টাইলক্স ফ্লোর ক্লিনার। এর মনোরম সুগন্ধ, দ্রুত পরিষ্কার করার সক্ষমতা এবং দীর্ঘসময় সতেজ পরিবেশ বজায় রাখার কারণে পণ্যটি জনপ্রিয়তা পেয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসিন্দা গৃহিণী আম্বিয়া সুলতানা জানান, কোরবানির সময় ঘর পরিষ্কার রাখা খুব

কোরবানি ঈদের বাজারে গ্রাহকের আগ্রহের শীর্ষে টাইলক্স ফ্লোর ক্লিনার

কোরবানির ঈদকে সামনে রেখে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় বাজারে ফ্লোর ক্লিনারের চাহিদাও বেড়েছে। বিশেষ করে আধুনিক ও স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় হোম কেয়ার ব্র্যান্ড ‘টাইলক্স’ ফ্লোর ক্লিনার।

দেশের বিভিন্ন সুপারশপ, মডার্ন ট্রেড, ডিপার্টমেন্টাল স্টোর এবং খুচরা বাজারে টাইলক্স ফ্লোর ক্লিনারের বিক্রি ও চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্রেতাদের মতে, কার্যকর জীবাণুনাশক ক্ষমতা, দীর্ঘস্থায়ী সুগন্ধ, উন্নত মান এবং নির্ভরযোগ্যতার কারণে টাইলক্স বর্তমানে ফ্লোর ক্লিনার ক্যাটাগরিতে অন্যতম জনপ্রিয় পণ্যে পরিণত হয়েছে।

ক্রেতাদের মতে, কোরবানির ঈদে ঘরের মেঝে, বারান্দা, রান্নাঘর কিংবা পশু জবাইয়ের স্থান পরিষ্কার রাখতে কার্যকর ভূমিকা রাখছে টাইলক্স ফ্লোর ক্লিনার। এর মনোরম সুগন্ধ, দ্রুত পরিষ্কার করার সক্ষমতা এবং দীর্ঘসময় সতেজ পরিবেশ বজায় রাখার কারণে পণ্যটি জনপ্রিয়তা পেয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসিন্দা গৃহিণী আম্বিয়া সুলতানা জানান, কোরবানির সময় ঘর পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। টাইলক্স ব্যবহার করলে মেঝে সহজেই পরিষ্কার হয় এবং দুর্গন্ধও থাকে না। তাই এবার ঈদের আগেই কয়েক বোতল কিনে রেখেছি।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্কিন কেয়ার, কসমেটিকস ও এফএমসিজি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের একটি বিশ্বস্ত হোম কেয়ার পণ্য হচ্ছে টাইলক্স। আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘রিমার্ক এলএলসি ইউএসএ’-এর এফিলিয়েটেড এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিশ্বমানের অথেন্টিক হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার এবং কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে।

টাইলক্স ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার ওসমান গণি জানান, টাইলক্স ফ্লোর ক্লিনার উন্নত বিশ্বের আধুনিক প্রযুক্তি ও ফর্মুলেশন ব্যবহার করে উৎপাদন করা হয়। রিমার্কের নিজস্ব অত্যাধুনিক কারখানা ও আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিতে প্রতিটি পণ্যের গুণগত মান শতভাগ নিশ্চিত করা হয়। এর ফলে পণ্যটি দ্রুত গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, কোরবানির সময় ঘরের মেঝে, বারান্দা ও আশপাশ পরিষ্কার রাখতে স্বাস্থ্যসম্মত এবং শক্তিশালী ক্লিনিং সল্যুশনের চাহিদা বাড়ে। টাইলক্সের কার্যকর পরিষ্কার ক্ষমতা এবং মনোরম সুগন্ধ ক্রেতাদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি করেছে। বিশেষ করে শহরাঞ্চলের পরিবারগুলোতে আধুনিক পরিচ্ছন্নতা পণ্যের ব্যবহার বৃদ্ধির ফলে টাইলক্সের বাজার সম্প্রসারণ আরও দ্রুত হচ্ছে।

তারা আরও জানান, কোরবানির ঈদে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যবিদদের মতে, কোরবানির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্য সুরক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। তাই জীবাণুমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ফ্লোর ক্লিনার ব্যবহারে সচেতনতা বাড়ছে মানুষের মধ্যে।

মডার্ন ট্রেড সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে টাইলক্সের বিক্রি গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। অনেক সুপারশপে এটি এখন ফাস্ট মুভিং হোম কেয়ার প্রোডাক্ট হিসেবে পরিচিতি পেয়েছে।

রিমার্ক এইচবি লিমিটেড বর্তমানে দেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি ৪১টি ব্র্যান্ড এবং ১১৩০টিরও বেশি পণ্য নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। বাংলাদেশে উৎপাদিত রিমার্কের বিভিন্ন পণ্য বর্তমানে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

খাত সংশ্লিষ্টদের ধারণা, গুণগত মান, আধুনিক প্যাকেজিং, গ্রাহক আস্থা ও কার্যকর বাজারজাতকরণের কারণে টাইলক্স ফ্লোর ক্লিনার আগামী দিনগুলোতেও ক্রেতাদের চাহিদার শীর্ষে অবস্থান করবে।

এএমএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow