কোরবানি এলেই বস্তায় ১০০-১৫০ টাকা বাড়ে লবণের দাম

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে বাজারে লবণের দাম ও চাহিদা বেড়ে গেছে। বস্তাভেদে (৭৪ কেজি, ৬০ কেজি এবং ৫০ কেজি) প্রতি বস্তা লবণের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রধান উপাদান এ লবণের মূল্যবৃদ্ধি প্রতি বছরের স্বাভাবিক ঘটনা হয়ে গেছে বলে মন্তব্য করেন পুরান ঢাকার পোস্তার ব্যবসায়ীরা। তবে অনেকে বলছেন, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। ফলে লবণের দামের ওপর এর প্রভাব পড়েছে। মঙ্গলবার (২৬ মে) সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার লালবাগের পোস্তায় চামড়ার আড়তদারদের কাছে বিক্রির জন্য মজুত করা হয়েছে লবণ। চামড়া ব্যবসায়ীরা প্রয়োজন মতো লবণ কিনে রাখছেন। আরও পড়ুনহাতে টাকা নেই-ব্যাংকের চেক বাউন্স, দুশ্চিন্তায় অনেক চামড়া ব্যবসায়ী ট্রাকভর্তি আসছে গরু, পরিবার নিয়ে হাটে আসছেন ক্রেতারা  মোহাম্মদ জিয়াউদ্দিন নামের এক দোকান কর্মচারী জানান, ঈদ সামনে রেখে লবণের দাম কিছুটা বেড়েছে। আগে ৭৪ কেজির বস্তার দাম ছিল এক হাজার ৫০ টাকা, এখন এক হাজার ২০০ টাকা। এছাড়া ৫০ কেজির বস্তা ছিল ৭০০ টাকা, বর্তমানে ৮০০ টাকা; ৬০ কেজির বস্তা ছিল ৯০০ টাকা, বর্তমানে এক হাজার টাকায় ব

কোরবানি এলেই বস্তায় ১০০-১৫০ টাকা বাড়ে লবণের দাম

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে বাজারে লবণের দাম ও চাহিদা বেড়ে গেছে। বস্তাভেদে (৭৪ কেজি, ৬০ কেজি এবং ৫০ কেজি) প্রতি বস্তা লবণের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রধান উপাদান এ লবণের মূল্যবৃদ্ধি প্রতি বছরের স্বাভাবিক ঘটনা হয়ে গেছে বলে মন্তব্য করেন পুরান ঢাকার পোস্তার ব্যবসায়ীরা। তবে অনেকে বলছেন, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। ফলে লবণের দামের ওপর এর প্রভাব পড়েছে।

মঙ্গলবার (২৬ মে) সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার লালবাগের পোস্তায় চামড়ার আড়তদারদের কাছে বিক্রির জন্য মজুত করা হয়েছে লবণ। চামড়া ব্যবসায়ীরা প্রয়োজন মতো লবণ কিনে রাখছেন।

আরও পড়ুন
হাতে টাকা নেই-ব্যাংকের চেক বাউন্স, দুশ্চিন্তায় অনেক চামড়া ব্যবসায়ী 
ট্রাকভর্তি আসছে গরু, পরিবার নিয়ে হাটে আসছেন ক্রেতারা 

মোহাম্মদ জিয়াউদ্দিন নামের এক দোকান কর্মচারী জানান, ঈদ সামনে রেখে লবণের দাম কিছুটা বেড়েছে। আগে ৭৪ কেজির বস্তার দাম ছিল এক হাজার ৫০ টাকা, এখন এক হাজার ২০০ টাকা। এছাড়া ৫০ কেজির বস্তা ছিল ৭০০ টাকা, বর্তমানে ৮০০ টাকা; ৬০ কেজির বস্তা ছিল ৯০০ টাকা, বর্তমানে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।

তিনি বলেন, কোরবানি এলেই লবণের দাম বস্তায় ৫০ থেকে ১০০ টাকা বেড়ে যায়। এ বছর আরও কিছুটা বেড়েছে।

কাঁচা চামড়া সংরক্ষণের জন্য সারা বছরই পোস্তায় লবণ কেনাবেচা হয়। তবে কোরবানির ঈদে সারা দেশে বিপুল সংখ্যক গবাদিপশু জবাই হওয়ায় এত পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে লবণের চাহিদা বেড়ে যায় বহুগুণ। এর বাইরে প্লাস্টিকের দানা ও সাবানের কারখানায় লবণ প্রয়োজন হয়।

এমইউ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow