কোলম্যানকে কোচ নিয়োগে ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মতি

ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য পুরোপুরি সম্মতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে বাফুফেকে কোচ নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। রোববার জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিকস উদ্বোধন করতে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে (নিয়োগ দেওয়ার ব্যাপারে ফুটবল ফেডারেশন মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা প্রদানের জন্য মন্ত্রণালয় ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছে। তবে কোলম্যানের এজেন্টের সাথে বাফুফের আলোচনা ও বোঝাপড়া এখনো শেষ হয়নি। যদি কোনো কারণে কোলম্যানের সাথে চুক্তি না হয়, তবে বিকল্প হিসেবে দ্বিতীয় একজন পছন্দ করে রাখা হয়েছে। তার সাথে চুক্তি করা হবে।’ কবে নাগাদ নতুন কোচ নিয়োগ দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেছেন, ‘আমি তো চাই আগামীকালই কোচ নিয়োগ হোক। তবে আলোচনার ওপর সবকিছু নির্ভর করছে। কোলম্যানের এজেন্টের সাথে আ

কোলম্যানকে কোচ নিয়োগে ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মতি

ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য পুরোপুরি সম্মতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে বাফুফেকে কোচ নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। রোববার জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিকস উদ্বোধন করতে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে (নিয়োগ দেওয়ার ব্যাপারে ফুটবল ফেডারেশন মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা প্রদানের জন্য মন্ত্রণালয় ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছে। তবে কোলম্যানের এজেন্টের সাথে বাফুফের আলোচনা ও বোঝাপড়া এখনো শেষ হয়নি। যদি কোনো কারণে কোলম্যানের সাথে চুক্তি না হয়, তবে বিকল্প হিসেবে দ্বিতীয় একজন পছন্দ করে রাখা হয়েছে। তার সাথে চুক্তি করা হবে।’

কবে নাগাদ নতুন কোচ নিয়োগ দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেছেন, ‘আমি তো চাই আগামীকালই কোচ নিয়োগ হোক। তবে আলোচনার ওপর সবকিছু নির্ভর করছে। কোলম্যানের এজেন্টের সাথে আলোচনা ফলপ্রসূ হলে দুই-একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে।’

৩০ এপ্রিল হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি শেষ হওয়ার পরই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। প্রায় পৌনে তিনশত আবেদন থেকে ৫ জনকে বাছাই করে তাদের সাক্ষাৎকার নিয়েছে। গ্যারেথ বেলদের সাবেক কোচকেই পছন্দ হয়েছে বাফুফে। তবে তাকে এবং সহকারী কোচকে নিয়োগ দিতে মাসে গুনতে হবে ৩০ হাজার মার্কিন ডলারেও বেশি। তাই বাফুফে কোচের বেতনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্মরণাপন্ন হয়েছে।

বাফুফে যে টাকার ব্যবস্থা করতে পারবে বাকিটা মন্ত্রণালয় থেকে দেওয়া হোক- এমন চাওয়া ছিল। সরকার এখন সব ধরনের সহযোগিতা প্রদানে সম্মত হওয়ায় অর্থকড়ি নিয়ে সংকট কেটেছে। কোলম্যানকে পাওয়া যাবে কিনা তা এখন নির্ভর করবে বাফুফের সাংগঠনিক দক্ষতার ওপর।

আরআই/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow