কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড।  বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে এই বিপুল তেল জব্দ করা হয়। বুধবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীতে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ তেলগুলো লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে ব

কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্ট গার্ড। 

বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে এই বিপুল তেল জব্দ করা হয়।

বুধবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ তেলগুলো লাইসেন্সপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির যে কোনো অপচেষ্টা রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow