ক্যাটরিনার রাগ ভাঙাতে মুখে গোলাপ নিয়ে নাচতেন সালমান খান

সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক বরাবরই ছিল ঘনিষ্ঠ ও বিশেষ। বলিউডে ক্যাটরিনার পথচলার শুরুতেই সালমান ছিলেন তার অন্যতম ভরসা ও পথপ্রদর্শক। বহু বছর পেরিয়ে গেলেও দুজনের মধ্যে স্নেহ ও আন্তরিকতার বন্ধন আজও অটুট। তবে এই সম্পর্কের মাঝে একবার যে খানিকটা মান-অভিমান হয়েছিল, সেটিও সত্য। সম্প্রতি এক স্মৃতিচারণায় রেস্তোরাঁ ব্যবসায়ী এ ডি সিং সেই সময়ের একটি মজার ও হৃদয়ছোঁয়া ঘটনা তুলে ধরেছেন। তিনি জানান, তার রেস্তোরাঁর শুরুর দিকের এক রাতে ক্যাটরিনাকে দেখা যায় বন্ধুদের সঙ্গে বাইরে বসে সময় কাটাতে। অন্যদিকে বারের ভেতরে ছিলেন সালমান খান। সঙ্গে তার ভাই সোহেল খান ও আরবাজ খান। পরিবেশ দেখে এ ডি সিংয়ের মনে হয়েছিল, সালমান ও ক্যাটরিনার মধ্যে যেন ঠান্ডা যুদ্ধ চলছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, ক্যাটরিনা তখন সালমানের ওপর ভীষণ রাগান্বিত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎই ঘটে যায় এক দারুণ মুহূর্ত। সালমান খান মুখে একটি গোলাপ ফুল ধরে হাসিমুখে ক্যাটরিনার টেবিলের পাশ দিয়ে নাচতে নাচতে বাথরুমে যান এবং ফিরে আসেন। এই অপ্রত্যাশিত ও মিষ্টি আচরণে মুহূর্তেই গলে যায় ক্যাটরিনার রাগ। এ ডি সিং এই ঘটনাকে বর্ণনা করেন ‘ভীষণ আদুরে ও স্মরণীয়’ মুহূ

ক্যাটরিনার রাগ ভাঙাতে মুখে গোলাপ নিয়ে নাচতেন সালমান খান

সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক বরাবরই ছিল ঘনিষ্ঠ ও বিশেষ। বলিউডে ক্যাটরিনার পথচলার শুরুতেই সালমান ছিলেন তার অন্যতম ভরসা ও পথপ্রদর্শক। বহু বছর পেরিয়ে গেলেও দুজনের মধ্যে স্নেহ ও আন্তরিকতার বন্ধন আজও অটুট। তবে এই সম্পর্কের মাঝে একবার যে খানিকটা মান-অভিমান হয়েছিল, সেটিও সত্য।

সম্প্রতি এক স্মৃতিচারণায় রেস্তোরাঁ ব্যবসায়ী এ ডি সিং সেই সময়ের একটি মজার ও হৃদয়ছোঁয়া ঘটনা তুলে ধরেছেন। তিনি জানান, তার রেস্তোরাঁর শুরুর দিকের এক রাতে ক্যাটরিনাকে দেখা যায় বন্ধুদের সঙ্গে বাইরে বসে সময় কাটাতে। অন্যদিকে বারের ভেতরে ছিলেন সালমান খান। সঙ্গে তার ভাই সোহেল খান ও আরবাজ খান।

পরিবেশ দেখে এ ডি সিংয়ের মনে হয়েছিল, সালমান ও ক্যাটরিনার মধ্যে যেন ঠান্ডা যুদ্ধ চলছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, ক্যাটরিনা তখন সালমানের ওপর ভীষণ রাগান্বিত।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎই ঘটে যায় এক দারুণ মুহূর্ত। সালমান খান মুখে একটি গোলাপ ফুল ধরে হাসিমুখে ক্যাটরিনার টেবিলের পাশ দিয়ে নাচতে নাচতে বাথরুমে যান এবং ফিরে আসেন। এই অপ্রত্যাশিত ও মিষ্টি আচরণে মুহূর্তেই গলে যায় ক্যাটরিনার রাগ।

এ ডি সিং এই ঘটনাকে বর্ণনা করেন ‘ভীষণ আদুরে ও স্মরণীয়’ মুহূর্ত হিসেবে। তার ভাষায়, সালমানের এই ছোট্ট কিন্তু হৃদয়স্পর্শী কাণ্ডেই দুজনের ভুল বোঝাবুঝির অবসান হয়।

এই ঘটনা মনে করিয়ে দেয়, একসময় ক্যাটরিনা নিজেও সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে বলেছিলেন, সময় তাদের দুজনকেই অনেক পরিণত করেছে। শুরুটা হয়েছিল ‘মেইনে পেয়ার কিউঁ কিয়া’ সিনেমা দিয়ে, আর সেই পথচলা গিয়ে পৌঁছেছে ‘টাইগার থ্রি’ পর্যন্ত।

এই দীর্ঘ যাত্রাপথে সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসঙ্গে অভিনয় করেছেন ‘পার্টনার’, ‘হ্যালো’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’সহ একাধিক জনপ্রিয় সিনেমায়।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow