ক্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান
সফিকুল ইসলাম পেশায় সরকারি কলেজ শিক্ষক। পরোপকারী, সদাহাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত মানুষটি নিজ গ্রামের মানুষের কাছে সাজু নামেই পরিচিত। সাহস ও অনুপ্রেরণা দিয়ে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় সাজু স্যার। কিন্তু সবার প্রফেসর সাজু এখন ধুঁকছেন অগ্নাশয় ক্যানসারে। ব্যয়বহুল চিকিৎসায় অনেকটাই অসহায় হয়ে পড়েছেন পরোপকারী মানুষটি। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৫৫ থেকে ৬০ লাখ টাকা। নোয়াখালীর সুবর্ণচরের উপজেলার বাসিন্দা সফিকুল ইসলাম সাজু ৩৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। দুই সন্তানের জনক সাজুর সবকিছুই চলছিল ঠিকঠাক। কিন্তু কয়েক মাস ধরে তার শারীরিক অবস্থা অবনতি হয়। নানা পরীক্ষা-নিরীক্ষার পরে তার শরীরে ধরা পড়ে অগ্নাশয় ক্যানসার। চিকিৎসকেরা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা অনুযায়ী সাজুর ক্যানসার ধরা পড়েছে চতুর্থ স্টেজে। এমন অবস্থায় বাংলাদেশে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ তাদের। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ভারত অথবা থাইল্যান্ডে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন তারা। যেখানে চিকিৎসার জন্য ব্যয় হতে
সফিকুল ইসলাম পেশায় সরকারি কলেজ শিক্ষক। পরোপকারী, সদাহাস্যোজ্জ্বল এবং প্রাণবন্ত মানুষটি নিজ গ্রামের মানুষের কাছে সাজু নামেই পরিচিত। সাহস ও অনুপ্রেরণা দিয়ে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় সাজু স্যার। কিন্তু সবার প্রফেসর সাজু এখন ধুঁকছেন অগ্নাশয় ক্যানসারে।
ব্যয়বহুল চিকিৎসায় অনেকটাই অসহায় হয়ে পড়েছেন পরোপকারী মানুষটি। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৫৫ থেকে ৬০ লাখ টাকা।
নোয়াখালীর সুবর্ণচরের উপজেলার বাসিন্দা সফিকুল ইসলাম সাজু ৩৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। দুই সন্তানের জনক সাজুর সবকিছুই চলছিল ঠিকঠাক। কিন্তু কয়েক মাস ধরে তার শারীরিক অবস্থা অবনতি হয়। নানা পরীক্ষা-নিরীক্ষার পরে তার শরীরে ধরা পড়ে অগ্নাশয় ক্যানসার।
চিকিৎসকেরা জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা অনুযায়ী সাজুর ক্যানসার ধরা পড়েছে চতুর্থ স্টেজে। এমন অবস্থায় বাংলাদেশে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ তাদের। তবে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ভারত অথবা থাইল্যান্ডে স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন তারা। যেখানে চিকিৎসার জন্য ব্যয় হতে পারে কমপক্ষে ৬০ লাখ টাকা। কিন্তু কলেজ শিক্ষক সাজুর একার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
এমন পরিস্থিতিতে চিকিৎসার সহায়তার জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন। সবার সম্মিলিত সহায়তায় হয়তো বেঁচে যাবেন শিক্ষক সাজু। যাতে হাসি ফুটবে তার অবুঝ দুই সন্তান, স্ত্রী এবং পরিবারের সদস্যদের মুখে।
চিকিৎসার জন্য সহায়তা করা যাবে সোনালী ব্যাংকে সাজুর ব্যক্তিগত হিসাবে। এছাড়া বিকাশ ও নগদ হিসাবেও সহায়তা করা যাবে। মো. সফিকুল ইসলাম, সোনালী ব্যাংক, কালামুন্সি বাজার ব্রাঞ্চ (কবিরহাট, নোয়াখালী), হিসাব নং— ৩৮১২১০১০২৬৭২ (রাউটিং নম্বর— ২০০৭৫১২৭০), বিকাশ ও নগদ হিসাব—০১৭০১৩০০৫০০ (ব্যক্তিগত)।
What's Your Reaction?