ক্যাশলেস লেনদেন নিয়ে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কিউআর-ভিত্তিক লেনদেনে উৎসাহ প্রদানের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে দিনব্যাপী ‘Bangla QR মেলা’ শীর্ষক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ক্যাম্পেইনটি উদ্বোধন করেন। এ সময় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, মো. জাকির হোসেন চৌধুরী এবং ড. মো. কবির আহাম্মদ উপস্থিত ছিলেন।  ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন FMCG প্রতিষ্ঠান অস্থায়ী বিক্রয় বুথ স্থাপন করে, যার মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন), ইউনিমার্ট, স্যাভয় আইসক্রিম, আরএফএল গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশ লি.। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দিনব্যাপী Bangla QR ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন করেন। অংশগ্রহণকারীরা Bangla QR-এর মাধ্যমে সহজ, নিরাপদ ও দ্

ক্যাশলেস লেনদেন নিয়ে ‘বাংলা কিউআর’ ক্যাম্পেইন

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কিউআর-ভিত্তিক লেনদেনে উৎসাহ প্রদানের জন্য সম্প্রতি বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে দিনব্যাপী ‘Bangla QR মেলা’ শীর্ষক একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ক্যাম্পেইনটি উদ্বোধন করেন। এ সময় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, মো. জাকির হোসেন চৌধুরী এবং ড. মো. কবির আহাম্মদ উপস্থিত ছিলেন। 

ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন FMCG প্রতিষ্ঠান অস্থায়ী বিক্রয় বুথ স্থাপন করে, যার মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন), ইউনিমার্ট, স্যাভয় আইসক্রিম, আরএফএল গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশ লি.। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা দিনব্যাপী Bangla QR ব্যবহার করে কেনাকাটা ও লেনদেন করেন।

অংশগ্রহণকারীরা Bangla QR-এর মাধ্যমে সহজ, নিরাপদ ও দ্রুত পেমেন্ট সম্পন্ন করে ডিজিটাল লেনদেনের সুবিধা উপভোগ করেন। পাশাপাশি দেশব্যাপি Bangla QR ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে এ ক্যাম্পেইন বিশেষ অবদান রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow