ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে সপ্তাহব্যাপী ‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না’
চীনের খাবার, সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনে ঢাকায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ডিনার বুফে ‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর প্রপার্টি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইকে ১৩ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত এ আয়োজন চলবে। বিশেষ এই ডিনার বুফেতে অতিথিরা উপভোগ করতে পারবেন বিভিন্ন ঐতিহ্যবাহী চাইনিজ ডেলিকেসি, এশিয়ান অনুপ্রাণিত খাবার এবং বিশেষ ডেজার্ট। হোটেলের কুলিনারি টিমের আয়োজনে থাকছে মা লাই গো, জিয়াং দুও বা সেসামি বল, ক্লাসিক চাইনিজ এগ টার্ট, ট্র্যাডিশনাল মুনকেক, এইট-ট্রেজার রাইস পুডিং বা বা বাও ফান, আলমন্ড জেলি উইথ লিচি ও চাইনিজ বানানা ফ্রিটার্স। এশিয়ান খাবারের মধ্যে থাকছে খাও নিও মামুয়াং, কোকোনাট ট্যাপিওকা পুডিং উইথ ম্যাংগো অ্যান্ড পোমেলো এবং ফাইভ-স্পাইস চকলেট শিফন কেক। পাশাপাশি থাকছে সাত ধরনের দেশীয় মিষ্টির বিশেষ আয়োজন। খাবারের পাশাপাশি পুরো সপ্তাহজুড়ে থাকছে চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্যে থাকবে ড্রাগন ড্যান্সসহ বিভিন্ন চাইনিজ কালচারাল পারফরম্যান্স। এসব আয়োজনের মাধ্যমে অতিথিরা চীনের সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহ উপভোগ করতে পারবেন। আয়োজকরা জানান, ‘
চীনের খাবার, সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনে ঢাকায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ডিনার বুফে ‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর প্রপার্টি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইকে ১৩ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত এ আয়োজন চলবে।
বিশেষ এই ডিনার বুফেতে অতিথিরা উপভোগ করতে পারবেন বিভিন্ন ঐতিহ্যবাহী চাইনিজ ডেলিকেসি, এশিয়ান অনুপ্রাণিত খাবার এবং বিশেষ ডেজার্ট। হোটেলের কুলিনারি টিমের আয়োজনে থাকছে মা লাই গো, জিয়াং দুও বা সেসামি বল, ক্লাসিক চাইনিজ এগ টার্ট, ট্র্যাডিশনাল মুনকেক, এইট-ট্রেজার রাইস পুডিং বা বা বাও ফান, আলমন্ড জেলি উইথ লিচি ও চাইনিজ বানানা ফ্রিটার্স।
এশিয়ান খাবারের মধ্যে থাকছে খাও নিও মামুয়াং, কোকোনাট ট্যাপিওকা পুডিং উইথ ম্যাংগো অ্যান্ড পোমেলো এবং ফাইভ-স্পাইস চকলেট শিফন কেক। পাশাপাশি থাকছে সাত ধরনের দেশীয় মিষ্টির বিশেষ আয়োজন।
খাবারের পাশাপাশি পুরো সপ্তাহজুড়ে থাকছে চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। এর মধ্যে থাকবে ড্রাগন ড্যান্সসহ বিভিন্ন চাইনিজ কালচারাল পারফরম্যান্স। এসব আয়োজনের মাধ্যমে অতিথিরা চীনের সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহ উপভোগ করতে পারবেন।
আয়োজকরা জানান, ‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এয়ার চায়নার স্টেশন ম্যানেজার সান শিন। তার মাধ্যমে সপ্তাহব্যাপী এই বিশেষ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এরিয়া জেনারেল ম্যানেজার, আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়া এবং ক্লাস্টার জেনারেল ম্যানেজার, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্ট অশ্বানি নায়ার বলেন, ‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না শুধু একটি ডিনার বুফে নয়; এটি চীনের খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি উদযাপন।’
তিনি বলেন, অথেনটিক স্বাদ, ঐতিহ্যবাহী খাবার এবং সপ্তাহজুড়ে সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে অতিথিদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই এ আয়োজনের লক্ষ্য।
ফেস্টিভ্যালটির এয়ারলাইন পার্টনার ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে একটি রাউন্ড-ট্রিপ এয়ার টিকিট দেবে।
এ ছাড়া ব্যাংকিং পার্টনার এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংকসহ অন্যান্য অংশগ্রহণকারী ব্যাংকের নির্বাচিত কার্ডে অতিথিরা বিশেষ ‘ডাইন ৪ পে ১’ অফার পাবেন। অফারটি প্রযোজ্য শর্তসাপেক্ষে কার্যকর হবে।
১৩ থেকে ১৯ আগস্ট প্রতিদিন মোজাইক, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে চলবে ‘ইম্পেরিয়াল ফ্লেভার্স অব চায়না’। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত হোটেলটির এ আয়োজনে অতিথিদের চীনের ঐতিহ্যবাহী খাবার, সংস্কৃতি ও আতিথেয়তার অভিজ্ঞতা নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।
রিজার্ভেশন: +৮৮ ০৯৬৩৮-৩৮৮৮৮৮, +৮৮০ ১৮৮৭-৩৩৩৫৫৫, +৮৮০ ১৮৮৬-৪৪১১৫৫।
স্থান: মোজাইক, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, সিভিল এভিয়েশন প্লট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কুর্মিটোলা, ঢাকা।
What's Your Reaction?