ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে খুলসী থানার ওসি প্রত্যাহার
চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে । চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। এদিকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে খুলসী থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল কবীরকে বাকলিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে দেওয়া হয়। এমডিআইএইচ/এনএইচআর
চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এদিকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে খুলসী থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল কবীরকে বাকলিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে দেওয়া হয়।
এমডিআইএইচ/এনএইচআর
What's Your Reaction?