ক্রিকেট নয়, ২ লাখ ৫৭ হাজার ৫০০ কোটির সাম্রাজ্য!
আইপিএলের ব্যবসায়িক মূল্য এক বছরে বেড়ে হয়েছে ২০.৬ বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় ২ লাখ ৫৭ হাজার ৫০০ কোাটি! যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি এর ২০২৬ সালের আইপিএল ব্র্যান্ড ভেল্যুয়্নে স্টাডিতে-তে এ তথ্য মিলেছে।
প্রতিবেদন অনুযায়ী, এক বছরে আইপিএলের সামগ্রিক ব্যবসায়িক মূল্য ১১ শতাংশ বেড়েছে। ২০০৮ সালে যাত্রা শুরুর পর থেকে ১০ দলের এই প্রতিযোগিতা ক্রিকেটের শীর্ষ খেলোয়াড়দের আকৃষ্ট করার পাশাপাশি সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, পণ্য বিক্রি এবং ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগকে কেন্দ্র করে একটি শক্তিশালী বাণিজ্যিক কাঠামো গড়ে তুলেছে।
চলতি বছর আইপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তনও প্রতিযোগিতাটির আর্থিক আকর্ষণকে নতুন করে সামনে এনেছে। মার্চে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের মালিকানা একটি কনসোর্টিয়ামের কাছে ১.৭৮ বিলিয়ন ডলারে (২২জাজার ২৫০ কোটি টাকা) বিক্রি হয়, যা আইপিএলের ইতিহাসে রেকর্ড মূল্য। মে মাসে রাজস্থান রয়েলসের মালিকানা ১.৬৫ বিলিয়ন ডলারে (২০ হাজার ৬২৫ কোটি টাকা) কেনার ঘোষণা দেয় মিত্তাল ফ্যামিলি ও আদার পুনাওয়ালা কর্তৃপক্ষ।
বিনিয়োগ ব্যাংক হুলি

বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি জানিয়েছে, টানা দুই বছর ধরে আইপিএলের ব্যবসায়িক প্রবৃদ্ধির হার দুই অংকের ঘরে রয়েছে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ঠ শাখার প্রধান হার্স টালিকোটি বলেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্য নতুন উচ্চতায় পৌঁছেছে, বেসরকারি বিনিয়োগ বেড়েছে এবং আইপিএলের বাণিজ্যিক পরিসর আরও বৈচিত্র্যময় হয়েছে। তাঁর মতে, খেলাধুলা, গণমাধ্যম ও ভোক্তা বাজারের এক অনন্য সমন্বয় তৈরি করেছে আইপিএলের সঙ্গে রয়েছে শক্তিশালী রাজস্ব সম্ভাবনা, নিয়ন্ত্রিত ব্যয় কাঠামো এবং ক্রমবর্ধমান বৈশ্বিক দর্শক।
শুধু আইপিএলের সামগ্রিক ব্যবসায়িক মূল্য নয়, সেটির ন্স্বি ব্য্যান্ড মূল্যও ১০.৩ শতাংশ বেড়ে ৪.৩ বিলিয়ন (৫৩ হাজার ৭৫০ কোটি টাকা) ডলারে দাড়িয়েছে।
বর্তমান চ্যাম্পিয়ন ওেয়ল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরই আইপিএলের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে অবস্থান করছে। দলটির ব্র্যান্ড মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১২ মিলিয়ন ডলার (৩ হাজার ৯০০ কোটি টাকা)।
সব মিলিয়ে আইপিএল এখন শুধু ক্রিকেট প্রতিযোগিতা নয়; এটি সম্প্রচার, বিজ্ঞাপন, স্পনসরশিপ, ফ্র্যাঞ্চাইজি মালিকানা, বিনিয়োগ এবং বৈশ্বিক দর্শক—সবকিছুকে একত্র করা একটি বিশাল ক্রীড়া-ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত হয়েছে।