ক্রেতা সেজে দোকানিকে ব্যস্ত রাখতেন নারীরা, ক্যাশ ফাঁকা করত শিশু
মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা নারী চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির ঘটনায় ব্যবহৃত ও আইনের সংঘাতে জড়িত ৭ বছরের এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ১০ মার্চ শাহবাজপুর বাজারের ‘রাসেল ভ্যারাইটিজ স্টোর’-এ বোরকা পরিহিত দুই নারী ক্রেতা সেজে প্রবেশ করেন। তারা বিভিন্ন মালামাল কেনার কথা বলে দোকানের মালিককে ব্যস্ত রাখেন। এই সুযোগে তাদের সঙ্গে থাকা ৭ বছরের এক শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করিয়ে তারা চম্পট দেন। পরে দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই চুরির চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করে পুলিশ।
গত মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সহযোগিতায় চক্রের মূলহোতা স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগমকে (৩১) শিশুসহ আটক করা হয়। পরে স্মৃতির দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দক্ষিণ সুরমার ওমর কবুল কাশবন এলাকা থেকে তার সহযোগী শানু বেগমকে (৩৮) গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন ব্যস্ত বাজারে ক্র
মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা নারী চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির ঘটনায় ব্যবহৃত ও আইনের সংঘাতে জড়িত ৭ বছরের এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ১০ মার্চ শাহবাজপুর বাজারের ‘রাসেল ভ্যারাইটিজ স্টোর’-এ বোরকা পরিহিত দুই নারী ক্রেতা সেজে প্রবেশ করেন। তারা বিভিন্ন মালামাল কেনার কথা বলে দোকানের মালিককে ব্যস্ত রাখেন। এই সুযোগে তাদের সঙ্গে থাকা ৭ বছরের এক শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করিয়ে তারা চম্পট দেন। পরে দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এই চুরির চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করে পুলিশ।
গত মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সহযোগিতায় চক্রের মূলহোতা স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগমকে (৩১) শিশুসহ আটক করা হয়। পরে স্মৃতির দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দক্ষিণ সুরমার ওমর কবুল কাশবন এলাকা থেকে তার সহযোগী শানু বেগমকে (৩৮) গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন ব্যস্ত বাজারে ক্রেতা সেজে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটাতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া দুই নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর আইনের সংঘাতে জড়িত শিশুটিকে শিশু আইন, ২০১৩ অনুযায়ী আদালতের নির্দেশে প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শে তার নানির জিম্মায় দেওয়া হয়েছে।