ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।  রোববার (০১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন— সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আলামিন মিয়া (২৬)।  স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যায় ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে ঘটনাস্থলেই আলামিন নামে একজন নিহত হন। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথেই তারও মৃত্যু হয়। এছাড়া মিশু নামে আরেক শ্রমিক আহত হন। ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের গ্রাব পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আমি তাদের নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহত দু

ক্রেনের তার ছিঁড়ে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। 

রোববার (০১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আলামিন মিয়া (২৬)। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী। রোববার সন্ধ্যায় ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে তিনজন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গ্র্যাব পড়ে ঘটনাস্থলেই আলামিন নামে একজন নিহত হন। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথেই তারও মৃত্যু হয়। এছাড়া মিশু নামে আরেক শ্রমিক আহত হন।

ঘাটটির সরদার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের গ্রাব পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। আমি তাদের নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহত দুইজনের নামই আলামিন। 

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই সাদেকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসে শুনেছি ক্রেনের তার ছিড়ে দুইজন নিহত হয়েছেন। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow